বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে খেলোয়াড়দের সাথে মতবিনিময় করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘বিপিএল প্লেয়ার্স মাইক’ শীর্ষক আলোচনায় সরাসরি এবং ভিডিও কলে যুক্ত হয়েছিলেন জাতীয় দলের বর্তমান ও সাবেক খেলোয়াড়েরা। এতে বিপিএলের কাঠামো ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হয়।
জাতীয় দলের তারকা ক্রিকেটার তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মো. মিঠুন, এনামুল হক বিজয় এবং জাকির হাসান ব্যক্তিগতভাবে অধিবেশনে যোগ দেন। অন্যদিকে নাজমুল হোসেন শান্ত ভিডিও কলে যোগ এ মতবিনিময় সভায়। উদ্যোগটি বিপিএলের জন্য আরও অন্তর্ভুক্তিমূলক এবং খেলোয়াড়-প্রধান কাঠামো তৈরির দিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়েছে।
এ সভায় বিসিবি সভাপতি মো. আমিনুল ইসলাম বুলবুল, বিপিএল চেয়ারম্যান মাহবুবুল আনাম, বিপিএল সচিব নাজমুল আবেদীন এবং বোর্ড পরিচালক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খেলোয়াড়েরা বর্তমান চ্যালেঞ্জ, সম্ভাব্য উন্নতি এবং লীগকে আরও পেশাদারিত্ব ও বিশ্বায়নের জন্য তাদের মতামত তুলে ধরেন।








