চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চ্যালেঞ্জিং’ শ্রীলঙ্কা সিরিজ জয়ে আশাবাদী মিরাজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৮ অপরাহ্ন ১৩, জুন ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

মঙ্গলবার থেকে মাঠে গড়াবে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ। শ্রীলঙ্কার পথে দেশ ছাড়ার আগে বাংলাদেশের ওয়ানডে দলের নেতৃত্বে এসেছে পরিবর্তন। জরুরি অনলাইন বোর্ড মিটিংয়ে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে সরিয়ে নেতৃত্ব দেয়া হয়েছে মেহেদী হাসান মিরাজের কাঁধে। দায়িত্ব নিয়ে মিরাজ জানালেন, শ্রীলঙ্কা সফর চ্যালেঞ্জিং হলেও জয় নিয়ে ফিরতে চান।

আগামী একবছরের জন্য ওয়ানডে অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে মিরাজকে। শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দেশ ছাড়ার আগে শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন টাইগার অলরাউন্ডার।

আশাবাদী মিরাজ বলেছেন, ‘অবশ্যই লক্ষ্য থাকবে সিরিজ জেতার। যেহেতু আমরা অনেকদিন পর ওয়ানডে খেলছি, তাই প্রথম ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যেহেতু গতবছরও আমরা খুব বেশি ওয়ানডে ম্যাচ খেলিনি, আমাদের জন্য শ্রীলঙ্কা সিরিজটা একটা চ্যালেঞ্জ। এর আগে এমনও হয়েছে যে, বছরে ১৫-২০টা ম্যাচও খেলেছি, যেহেতু গতবছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ছিল ওইভাবে আমরা ওয়ানডে ম্যাচ খুব বেশি খেলতে পারিনি। অনেকদিন পর কোন ফরম্যাটের খেলার হলে এটা খেলোয়াড়দের জন্যও একটা চ্যালেঞ্জ। আসলে এসব চ্যালেঞ্জ থাকবেই, কিন্তু আমাদের লক্ষ্য থাকবে সিরিজ জয়ের।’

লাল-সবুজের জার্সিতে যখন সাকিব আল হাসান একাদশে থাকতেন, একজন বোলারের সঙ্গে ব্যাটারের ভূমিকাটা পালন করতেন। সাকিবের ঘাটতি পূরণে ভবিষ্যৎ ভাবনায় অনেক আগে থেকেই ছিলেন মিরাজ। সেদিক থেকে কোন পজিশনে মিরাজ খেলতে চান এমন প্রসঙ্গেও বলেছেন, ‘ওয়ানডেতে সবশেষ যখন চার নম্বরে ব্যাটিং করেছিলাম, চারে মনে হয় পাঁচটা ইনিংস খেলেছিলাম, এরমধ্যে তিনটাতেই মনে হয় ফিফটি রান ছিল। উপরে ব্যাটিং করলে অবশ্যই সুযোগ থাকে। তবে দিন শেষে যেহেতু বোলিংটাও আমার জন্য গুরুত্বপূর্ণ, তাই বেশি উপরে খেললে হয়ত বোলিংটা নড়বড় হতে পারে। তাই আমার মনে হয় এমন একটা জায়গায় ব্যাটিং করতে চাই যেখানে দলেরও লাভ হয় এবং আমার নিজেও লাভ হয়।’

বৃহস্পতিবার টেস্ট অধিনায়ক হিসেবে সংবাদ সম্মেলনে এসেছিলেন শান্ত। তখনও তিনি জানতেন না ওয়ানডে অধিনায়ক হিসেবে আর থাকছেন না। শুক্রবার একই মঞ্চে মিরাজ এলেন ওয়ানডে অধিনায়ক হয়ে, মিরাজও নাকি দেরিতেই জেনেছেন নতুন দায়িত্ব পাওয়ার খবর।

অনলাইন বৈঠক করে ওয়ানডেতে তাকে একবছরের জন্য অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। একইভাবে এমন আকস্মিক সিদ্ধান্তে যদি মিরাজকে সরিয়ে নেয়া হয়, সেটির জন্য কতটা প্রস্তুত থাকবেন? জবাবে মিরাজ বলেছেন, ‘দেখেন, অনেক রকম ঘটনাই তো ঘটে। এই বিষয়গুলো কীভাবে ঘটে আমরা সবাই জানি। আমরা সবাই মানসিকভাবে সেভাবেই সবসময় প্রস্তুত থাকি।’

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশবিসিবিমিরাজলিড স্পোর্টসশান্তশ্রীলঙ্কা সিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতের সংসদে মোদিকে ঘিরে তুমুল হট্টগোল

ফেব্রুয়ারি ৫, ২০২৬

রানতাড়ার রেকর্ড গড়ে বিশ্বকাপের ফাইনালে ভারত

ফেব্রুয়ারি ৪, ২০২৬

আসর শুরুর আগের দিন পৃষ্ঠপোষক পেল বিসিবির নতুন টুর্নামেন্ট

ফেব্রুয়ারি ৪, ২০২৬
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান, ছবি: সংগৃহীত।

বিএনপি শ্রম মর্যাদা ভিত্তিক এবং সমতা ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে চায়: ডা. জুবাইদা রহমান

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনে ইসির নির্দেশ

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT