চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্নীতির অভিযোগ মানছেন না বিসিবি সভাপতি আমিনুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৮ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

বিগত ১৫ বছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে দুর্নীতি হয়েছে গত ছয় মাসে তার চেয়ে বেশি দুর্নীতি হয়েছে। সম্প্রতি এমন অভিযোগ তুলেছেন বিসিবির পরিচালক ও সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দীপন। তবে দীপনের ওই অভিযোগ মেনে নিচ্ছেন না বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

মঙ্গলবার বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশন (বিএসপিএ) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহযোগিতায় ক্রীড়া সাংবাদিকদের দিনব্যাপী ওয়ার্কশপের পর এ সংক্রান্ত প্রশ্ন করা হয় বিসিবি সভাপতিকে। তখন তিনি উত্তর দেন এটা তার (দীপনের) ব্যক্তিগত মতামত।

দুর্নীতির অভিযোগ সংক্রান্ত প্রশ্নের উত্তরে বুলবুল বলেন, ‘এটা তার সম্পূর্ণ ব্যক্তিগত মত। আমি এটাকে ডিফেন্ড করছি যে এটা তার কথা। এ ধরনের কোন অডিট বা এ ধরনের কোন কাজ আমরা করছি না। কিন্তু আমরা যেটা করছি সেটা হচ্ছে সবমিলে বাংলাদেশ ক্রিকেটে গত ১৫ বছরের যে যে জায়গাগুলোতে মনে হয়েছে সেগুলোতে আমাদের কাজ করা উচিত।’

‘কেননা আপনারা জানেন আমরা প্রকৃতপক্ষে একটা উত্তরণের মধ্যে আছি। একটা সিস্টেমে চলছিল গত ১৫ বছর যেখানে এক ওভারে ৯০ রানও দেয়া হয়েছিল। এখানে বেশ কিছু পিচের মাটি কেনার পরেও মাটির কোন হদিস নেই। তো সব অডিট এখন চলছে। কিন্তু ওই যে কথাটা আপনি বললেন, ওটা আমি মেনে নিচ্ছি না। এটা তার ব্যক্তিগত মত।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দীপনবাংলাদেশবিএসপিএবিসিবিবুলবুললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জকসুতে ১৩ দফা ইশতেহার দিল ছাত্রদল সমর্থিত প্যানেল

পরবর্তী

বিপিএল দিয়েই ‘বিশ্বকাপের প্রস্তুতি’ বলছেন বিসিবি সভাপতি

পরবর্তী

বিপিএল দিয়েই ‘বিশ্বকাপের প্রস্তুতি’ বলছেন বিসিবি সভাপতি

সাম্প্রতিক হামলার প্রতিবাদে শিল্পীসমাজ

সর্বশেষ

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’ আয়োজনে বিশিষ্টজনদের অংশগ্রহণ

জুলাই ১৮, ২০২৬

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনশনরত সোনম ওয়াংচুককে হাসপাতালে ভর্তি করেছে দিল্লি পুলিশ

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT