চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিসিকে তদন্ত প্রতিবেদন জানিয়ে পরবর্তী প্রদক্ষেপ নেয়া হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৩ অপরাহ্ন ০৫, এপ্রিল ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

বিসিবি নির্বাচন ঘিরে অনিয়মের ‍অভিযোগে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দিয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ারও কথা ছিল। তবে সময়সীমার আগেই রোববার দুপুর ১২টায় প্রতিবেদন জমা দিয়েছে কমিটি। আইসিসিকে তদন্ত প্রতিবেদন জানিয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

রোববার সাভারের বিকেএসপিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে এমন জানান আমিনুল। তিনি বলেন, ‘তদন্ত কমিটি এসে প্রতিবেদন দিয়ে গেছে। দেওয়ার পরে তাৎক্ষণিকভাবে এখানে আন্তঃমন্ত্রণালয়ের একটি মিটিং ডেকেছিলাম এবং সেই মিটিংয়ে আমরা আলাপ-আলোচনা করেছি। আমরা আমাদের আইসিসিকে তদন্ত প্রতিবেদনটি অবগত করার পরেই পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব।’

এদিকে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন, ক্রীড়া প্রতিমন্ত্রী ভয়ভীতি দেখিয়ে বিসিবি’র বোর্ড পরিচালকদের পদত্যাগ করতে বাধ্য করেছেন। এ বিষয়ে আমিনুল বলেন, ‘আমি এ সম্পর্কে কিছুই জানি না। এটা আমার জানা নেই।’

‘ফেসবুকে তো আসলে অনেক সত্য কথাও দেখি, আবার মিথ্যা কথাও দেখি। সো, তিনি সত্য বলেছেন কি মিথ্যা বলেছেন-তা আমি আপনাদের ওপর ছেড়ে দিচ্ছি। আপনারা এটা যাচাই করে নেন যে তার ফেসবুক স্ট্যাটাস বা কথাগুলো কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা।’

আসিফ মাহমুদকে তদন্ত কমিটি থেকে ডাকা হয়েছিল। তবে সাড়া দেননি সাবেক উপদেষ্টা। এই প্রসঙ্গে আমিনুল বলেন, ‘তিনি কেন অংশগ্রহণ করেননি, সেটি নিশ্চয়ই তদন্ত প্রতিবেদনের ভেতরে রয়েছে। আমি সেটি দেখেছি যে তিনি উপস্থিত হননি। এ নিয়ে আমরা পরবর্তী সিদ্ধান্ত আইসিসির সাথে কথা বলে আপনাদের জানাব।’

গত অক্টোবরে অনুষ্ঠিত বিসিবি বোর্ড নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠলে বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়। এরই প্রেক্ষিতে গত ১১ মার্চ জাতীয় ক্রীড়া পরিষদ সাবেক বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করে, যার মূল দায়িত্ব ছিল নির্বাচনী প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন হয়েছে কি না, তা খতিয়ে দেখা।

Reneta

তদন্ত কমিটিকে শুরুতে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হলেও তারা নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করে প্রতিবেদন প্রস্তুত করে জমা দিয়েছে। তদন্ত চলাকালীন সময়ে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে একাধিক অভিযোগ সামনে আসে। বিশেষ করে জেলা ও বিভাগীয় পর্যায়ের কাউন্সিলর মনোনয়ন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ওঠে, যেখানে বর্তমান বোর্ড সভাপতির বিরুদ্ধেও নিয়ম ভঙ্গের অভিযোগ করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিআমিনুলআমিনুল হকআসিফক্রীড়া প্রতিমন্ত্রীবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই সনদ বাস্তবায়নে সরকার শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

এপ্রিল ৬, ২০২৬

মেহেরপুরে জ্বালানি তেল সংকটে বোরো চাষ ব্যাহত

এপ্রিল ৬, ২০২৬

নোয়াখালীতে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

এপ্রিল ৬, ২০২৬

চাঁদের বলয়ে আজ প্রবেশ করছে নাসার মহাকাশযান ‘ওরিয়ন’

এপ্রিল ৬, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

এপ্রিল ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT