চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিনেকারকে নিষেধাজ্ঞা দিয়ে সমস্যায় পড়েছে বিবিসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২২ অপরাহ্ন ১২, মার্চ ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

যুক্তরাজ্য সরকারের অভিবাসন নীতির সমালোচনা করায় বিবিসি থেকে নিষিদ্ধ হয়েছেন ‘ম্যাচ অব দ্য ডে’ অনুষ্ঠানের উপস্থাপক গ্যারি লিনেকার। সাবেক ফুটবলার ও জনপ্রিয় উপস্থাপককে নিষিদ্ধ করায় প্রতিষ্ঠানটি থেকে সরে দাঁড়িয়েছেন আরও কয়েকজন উপস্থাপক। এতে ক্রীড়া বিষয়ক অনুষ্ঠান প্রচারে সমস্যার সম্মুখীন হচ্ছে ব্রিটিশ গণমাধ্যমটি।

গত মঙ্গলবার টুইটারে সরকারের সমালোচনা করে পোস্ট দেন ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক লিনেকার। বিবিসির সামাজিক যোগাযোগ মাধ্যম নীতিমালা ভঙ্গের অভিযোগে শুক্রবার তাকে ‘ম্যাচ অব দ্য ডে’ অনুষ্ঠান থেকে সরিয়ে দেয়া হয়। ঘটনায় লিনেকারের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অ্যালান শিয়েরার ও লান রাইটসহ বেশ কয়েকজন সাবেক ফুটবলার, তারা বিবিসির উপস্থাপনা থেকে সরে দাঁড়ান। শনিবার ‘ম্যাচ অব দ্য ডে’ অনুষ্ঠানটি কোন উপস্থাপক ছাড়াই মাত্র ২০ মিনিট প্রচার করেছে বিবিসি। একইসঙ্গে বেশিরভাগ ক্রীড়া কভারেজেও সমস্যায় পড়তে হয়েছে গণমাধ্যমটিকে।

লিনেকারের নিষেধাজ্ঞায় বিবিসির সমালোচনা করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শনিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচগুলোতে প্লে-কার্ড হাতে গ্যালারিতে অনেককে লিনেকারের পাশে দাঁড়াতে দেখা যায়। তারা বলছেন, ‘বিবিসি সরকারী চাপের কাছে মাথা নত করেছে। এই কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে।’ এতে বিবিসির নিরপেক্ষতা নিয়ে দেশটিতে তীব্র বিতর্ক শুরু হয়েছে। এমনকি বিবিসির মহাপরিচালকের পদত্যাগের দাবি উঠেছে।

মুখ খুলেছেন বিবিসির মহাপরিচালক টিম ডেভি। বলেছেন, ‘এই বিষয়ে পদত্যাগ করার কোন ইচ্ছা নেই। বিবিসিতে আমরা এবং আমি সম্পূর্ণরূপে নিরপেক্ষ নীতিতে অনুপ্রাণিত। বাম, ডান বা কোন নির্দিষ্ট দলের এজেন্ট নই।’

‘একটি সম্মত এবং স্পষ্ট অবস্থানে পৌঁছার পর লিনেকারকে উপস্থাপনায় ফিরিয়ে আনতে চাই। আমরা সমঝোতা করবো যাতে বিবিসির নিরপেক্ষতা বজায় রেখে উপস্থাপকরা মতামত প্রকাশ করতে পারেন।’

বিবিসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে দেশটির রাজনৈতিক দল লেবার পার্টিও। বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে একজন হাই-প্রোফাইল উপস্থাপক যেকোনো বিষয়ে নিজের অবস্থান জানাতে পারেন।

Reneta

দলটির নেতৃত্বস্থানীয় একজন কিয়ার স্টারমার। বলেছেন, ‘গ্যারি লিনেকার সম্পর্কে অভিযোগকারী টোরি এমপিদের কাছে বিবিসি নিরপেক্ষভাবে কাজ করছে না।’

বিবিসির সাবেক মহাপরিচালক গ্রেগ ডাইক গণমাধ্যমটির এমন সিদ্ধান্তকে ‘ভুল’ আখ্যা দিয়েছেন। বলেছেন, ‘বিবিসি একটি ভুল করেছে। গ্যারি লিনেকার বিবিসির একজন জনপ্রিয় উপস্থাপক। একটি নির্দিষ্ট বিষয়ে সরকারি চাপের পর তাকে থামিয়ে দেয়া হয়েছে। যা দর্শকদের শতবর্ষী পুরাতন গণমাধ্যমটি থেকে দূরে সরিয়ে দিতে পারে।’

প্রত্যেক দর্শককে বিবিসির গ্রাহক হওয়ার জন্য বার্ষিক ১৫৯ পাউন্ড বা ২০ হাজার টাকা ‘লাইসেন্স ফি’ দিতে হয়। বিবিসির আয়ের একটি বড় অংশ আসে এটি থেকে। লিনেকারের নিষেধাজ্ঞায় অনেকে ‘লাইসেন্স’ বাতিল করার আহ্বান জানাচ্ছেন। এমন ঘটতে থাকলে বিবিসির তহবিল হুমকির সম্মুখীন হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: বিবিসিম্যাচ অব দ্য ডেলিড স্পোর্টসলিনেকারলেবার পার্টি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

মোনাজাতের মাধ্যমে ভোটদান শুরু করলেন কিশোরগঞ্জের ভোটাররা

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোট দিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

আজকের দিনটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ: ইইউ পর্যবেক্ষক প্রধান

ফেব্রুয়ারি ১২, ২০২৬
কক্সবাজার-১ আসন  বিএনপির প্রার্থী ও দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ভোট দিচ্ছেন, ছবি: প্রতিনিধির পাঠানো ছবি।

ভোট দিলেন সালাহউদ্দিন আহমদ

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ছোট খাটো বিষয় আমরা ক্ষমা করবো, বড় কোনো বিষয় হলে ছাড় দেবো না: জামায়াত আমির

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT