দীর্ঘ ৮১ বছরের বিবিসি বাংলা রেডিও সার্ভিস বন্ধ ঘোষণা করেছে বিবিসি। গেল বছরের শেষ দিন ৩১শে ডিসেম্বর বিবিসি বাংলা পরিক্রমা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দীর্ঘ যাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি হয়েছে। বিবিসি বাংলা থেকে বলা হয়েছে, নতুন প্রজন্মের চাহিদাকে মাথায় রেখে তারা বেতার থেকে ডিজিটাল মাধ্যমে সংবাদকে নিয়ে যাবেন।








