চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স লিগে বড় ম্যাচের আগে ‘মহাবিপদে’ বায়ার্ন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৬ অপরাহ্ন ১৭, মার্চ ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর দ্বিতীয় লেগে আটালান্টার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে লড়বে বায়ার্ন মিউনিখ। ম্যাচের আগে বড় সংকটে পড়েছে জার্মান ক্লাবটি। চোটে পড়েছেন দলটির নিয়মিত চার গোলরক্ষকই। এধরনের পরিস্থিতিতে আগে পড়েনি বাভারিয়ান দল।

আটালান্টার বিপক্ষে বায়ার্ন শেষ ষোলোর দ্বিতীয় লেগের প্রস্তুতি নিচ্ছে। গুরুত্বপূর্ণ ম্যাচে তারা নিয়মিত কোন গোলরক্ষকেই পাচ্ছে না। নিয়মিত গোলরক্ষক ছাড়াই মাঠে নামতে হতে পারে তাদের।

সমস্যার শুরু ম্যানুয়েল ন্যুয়ারের চোট থেকে। তিনি পেশিতে চোট পেয়েছেন এবং আন্তর্জাতিক বিরতির আগে ফেরার কোন সম্ভাবনা নেই। তার বদলি জোনাস উরবিগ আটালান্টার বিপক্ষে প্রথম লেগে মাথায় আঘাত পেয়েছেন। উরবিগের খেলার সম্ভাবনা নির্ভর করছে ডিএফবি কনকাশন প্রোটোকল পাসের উপর। চিকিৎসকদের অনুমতি না পাওয়া পর্যন্ত বায়ার্ন কোন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছে না।

এসবের পর পরিস্থিতি আরও খারাপ হয়েছে বায়ার্নের। সভেন উলরাইখ দীর্ঘদিন পর মূল একাদশে ফেরেন, গত শনিবার বেয়ার লেভারকুসেনের বিপক্ষে ১-১ গোলে ড্র করা ম্যাচে পেশিতে চোট পান জার্মান গোলরক্ষক। পরীক্ষায় পর ক্লাব নিশ্চিত হয় কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। এখন পুরো দায়িত্ব এসে পড়েছে উরবিগের সুস্থতার উপর। জার্মান গণমাধ্যম বলছে, তার হয়তো সময়মতো ফেরার সম্ভবনা ছিল। কিন্তু ম্যাচের বাকি একদিন, এখনও মেডিক্যাল দল চূড়ান্ত অনুমোদন দেয়নি।

যদি উরবিগও খেলতে না পারেন, বায়ার্ন এমন এক পরিস্থিতিতে পড়বে যেখানে তাদের প্রথম দলের কোন পেশাদার গোলরক্ষকই থাকবে না। যা চ্যাম্পিয়ন্স লিগের মতো বড় ম্যাচে অত্যন্ত বিরল। পরিস্থিতি আরও জটিল, কারণ দলের চতুর্থ গোলরক্ষক লিওন ক্লানাক আগে থেকেই চোটে পড়ে আছেন। ফলে চারজন গোলরক্ষকই বর্তমানে অনুপস্থিত।

এমন অবস্থায় বায়ার্নের সামনে একমাত্র বিকল্প হতে পারে একাডেমির তরুণ খেলোয়াড়। তালিকায় উঠে এসেছে ১৬ বর্ষী গোলরক্ষক লিওনার্দ প্রেসকটের নাম, যাকে ক্লাবের ভবিষ্যতের বড় প্রতিভা হিসেবে দেখা হয়। যদি তাকে খেলানো হয়, এটি হবে অবিশ্বাস্য বিষয়, সরাসরি অনূর্ধ্ব-১৯ দল থেকে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে অভিষেক। তবে এমুহূর্তে বায়ার্ন আশা করছে, উরবিগের সময়মতো সুস্থ হয়ে ফেরার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গোলরক্ষকচ্যাম্পিয়ন্স লিগবায়ার্ন মিউনিখম্যানুয়েল ন্যুয়ারলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দর্শক থাকবে একদম প্রেশারে!

মার্চ ১৯, ২০২৬

আইপিএলের শুরুতে হায়দরাবাদের নেতৃত্ব দেবেন অধিনায়ক কিষাণ

মার্চ ১৮, ২০২৬

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

মার্চ ১৮, ২০২৬

পোর্তোতে বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

মার্চ ১৮, ২০২৬

সিনেস্কোপে ‘প্রিন্স’-এর প্রথম ৪ শো’র টিকিট সোল্ড আউট!

মার্চ ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT