চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টিতে নাজেহাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

রিদুয়ান ইসলাম রিদুয়ান ইসলাম
১০:০৯ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০২৩
শিক্ষা
A A

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন একাডেমিক বিল্ডিংয়ের নিচে বেজমেন্টে গাড়ি পার্কিংয়ের জায়গা। তবে হালকা বৃষ্টিতে জমাটবদ্ধ হয়ে থাকে পানি। আর এই পানিতে ময়লা আবর্জনা ভেসে ওঠে। এতে শিক্ষক-শিক্ষার্থীদের গাড়ি রাখতে ভোগান্তি হচ্ছে। ফলে সেখানে গাড়ি রাখতে না পেরে ক্যাম্পাসের অন্য জায়গায় রাখা হচ্ছে গাড়িগুলো।

আজ সোমবার ৭ আগস্ট সরেজমিনে দেখা যায়, নতুন একাডেমিক বিল্ডিংয়ের নিচে বৃষ্টির পানি জমে আছে। বৃষ্টির তীব্রতা বাড়ার সাথে সাথে জলাবদ্ধতাও বেড়ে চলছে। এতে বিপাকে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। চলমান বর্ষায় আরও দুর্ভোগের আশঙ্কা করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক বিল্ডিংয়ের দেয়াল ঘেঁষে জমে থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এসব পানি বেজমেন্টে প্রবেশ করছে বলে জানা যায়। একই অবস্থা ভবনের পেছনের অংশে। সেখান থেকে ড্রেনের পানি ডুকছে। আর এসব ময়লা পানি জমে মশার লার্ভা জন্ম নিচ্ছে। এই ময়লা পানির ওপরেই রাখতে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সসহ সব মাইক্রোবাস।

মোটরসাইকেল নিয়ে ক্যাম্পাসে আসেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সুমিত। বেজমেন্টে পানি থাকার কারণে সেখানে গিয়েও পার্কিং না করে শান্ত চত্বরে পার্কিং করেন তার মোটরসাইকেলটি। জানতে চাইলে তিনি বলেন, বেজমেন্টে পার্কিং করতে গিয়েছিলাম। গিয়ে দেখি বৃষ্টির পানি জমে আছে। পার্কিং করে যে হেঁটে আবার বের হবো সে ব্যবস্থা নেই। এজন্য বাহিরেই এনে পার্কিং করেছি।

মোটরসাইকেল আরোহী গণিত বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, আমি ক্যাম্পাসে বাইক নিয়ে আসলে বেজমেন্টেই রাখি। যদিও সেখানে পর্যাপ্ত আলো বাতাস নেই। কিন্তু এখন বৃষ্টির পানি জমে সেখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তাই এটা এখন দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের এক মাইক্রোবাস চালক বলেন, বাহিরে বড় বাসগুলো রাখা হয়। আমরা মাইক্রোবাস এখানেই রাখি। তবে হালকা বৃষ্টি হলেই এখানে পানি জমতে থাকে। আমাদের তো আর কিছু করার থাকে না। আমরা গোড়ালি পর্যন্ত পানি দিয়ে হেঁটে গিয়ে গাড়ি নিয়ে আসি।

Reneta

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারী চ্যানেল আই অনলাইনকে বলেন, পানি জমার খবরটা আমরা পেয়েছি। আমি আসার আগে আরও বেশি পানি জমতো। আমি আসার পরে সংস্কার করায় পানি জমা একদম কমে গিয়েছিলো। হটাৎ আবার দেখছি পানি ঢোকা শুরু করেছে। মূলত পশ্চিম পাশ দিয়ে পানি প্রবেশ করছে। আমরা বিষয়টি দেখছি। খুব শীঘ্রই সংস্কার করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়জবি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মুম্বাই পুলিশের বেতন কেলেঙ্কারি: ১০ ভুয়া কর্মচারীর নামে ৬.৪১ কোটি টাকা আত্মসাৎ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

আগস্ট ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত: উদ্ধার কাজ নিয়ে যা জানা গেল

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬

লন্ডনে নচিকেতা-জয়ের মেগা কনসার্ট

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT