চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির চুক্তির বিখ্যাত ন্যাপকিন ১১ কোটি টাকায় বিক্রি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৩ পূর্বাহ্ণ ১৮, মে ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির চুক্তির বিখ্যাত ন্যাপকিন চড়া দামে বিক্রি হয়েছে। ব্রিটিশ নিলাম সংস্থা বোনহামস জানিয়েছে, ৯ লাখ ৬৫ হাজার ডলারে এটি বিক্রি হয়। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ১১ কোটি ২৯ লাখ টাকারও বেশি।

আর্জেন্টাইন এজেন্ট হোরাশিও গ্যাগিওলি প্রথমে মেসির নাম সুপারিশ করেছিলেন। তার উপস্থিতিতে ন্যাপকিন পেপারে এই চুক্তি সম্পন্ন হয়। বনহ্যামস জানিয়েছে, ন্যাপকিন পেপারটি গ্যাগিওলির কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এটি নিলামে যে দামে বিক্রি হয়েছে, সেখান থেকে একটি অংশ অনলাইন নিলামের প্রশাসনিক ফি হিসেবে দিতে হবে, এটিকে ‘ক্রেতার প্রিমিয়াম’ বলা হয়।

মালিকানা দ্বন্দ্বে কয়েকমাস আগে স্থগিত হয়ে গিয়েছিল বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির চুক্তির বিখ্যাত ন্যাপকিনের নিলাম। জটিলতা কাটিয়ে ব্রিটিশ নিলাম হাউস বোনহামসের মাধ্যমে আবারও নিলামে ওঠায়।

চলতি বছর মার্চে সেই ন্যাপকিনের নিলাম হওয়ার কথা থাকলেও মালিকানা দ্বন্দ্বে স্থগিত হয়ে যায়। গত দুদশক ধরে ন্যাপকিন পেপারটি ছিল আর্জেন্টাইন ফুটবল এজেন্ট হোরাচিও গ্যাগিওলির কাছে। নিলামের কথা শুরু হলে মালিকানার দাবি করে বসেন আরেক এজেন্ট জোসেফ মিনগেলা।

মেসি-বার্সার ঐতিহাসিক চুক্তি হয়েছিল ২০০০ সালের ১৪ ডিসেম্বর। তখন মেসির বয়স সবে ১৩। সেবছর আর্জেন্টিনা থেকে বার্সেলোনার ট্রায়াল দিতে এসে সবাইকে চমকে দেন ছোট মেসি। ট্রায়াল শেষে মেসি ফিরে আসলে হঠাৎ করেই বার্সার ক্রীড়া পরিচালক কার্লোস রেক্সাস মেসির পরিবারকে দুপুরের খাবারের আমন্ত্রণ জানান। হোটেলে একটি ন্যাপকিনে হয় ঐতিহাসিক চুক্তিটি। বার্সার হয়ে যান মেসি। রেক্সাচ একজন ওয়েটারের কাছে কাগজ চেয়েছিলেন এবং তাকে একটি খালি ন্যাপকিন দেয়া হয়েছিল। সেই চুক্তির প্রারম্ভিক মূল্য ছিল ৩ লাখ পাউন্ড।

রেক্সাস ছাড়াও ন্যাপকিন পেপারে সই ছিল বার্সার দলবদল বিষয়ক পরামর্শক জোসেফ মিনগেলা ও এজেন্ট হোরাচিও গ্যাগিওলির। এজেন্ট গ্যাগিওলিই মেসির নাম প্রথম সুপারিশ করেছিলেন। তখন কাতালান ক্লাবটির সভাপতি ছিলেন হুয়ান গাসপোর্ত।

Reneta

২০২১ সালে বার্সা ছাড়ার আগে ৭৭৮ ম্যাচে ক্লাবের ইতিহাস সর্বোচ্চ ৬৭২ গোল করে গেছেন মেসি। জিতেছেন ১০টি লা লিগা, ৪টি চ্যাম্পিয়ন্স লিগসহ অনেক দলীয় শিরোপা ও ফিফা বর্ষসেরা থেকে ব্যালন ডি’অরের মতো ব্যক্তিগত পুরস্কার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ন্যাপকিন নিলামবার্সেলোনাবিক্রিবোনহামসমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্রোয়েশিয়াকে সঙ্গী করে গ্রুপচ্যাম্পিয়ন ইংল্যান্ড, ১৬ বছর পর নকআউটে ঘানা

জুন ২৮, ২০২৬

আবারও ড্রেসিংরুমে আবেগঘন বার্তা রেখে গেল ইরান

জুন ২৭, ২০২৬

‘শুধু নির্যাতিত নই, দুর্ভাগাও’: ইরান কোচ

জুন ২৭, ২০২৬

উগার্তের চোটে ফিফার ক্ষতিপূরণ পেতে পারে ইউনাইটেড

জুন ২৭, ২০২৬

শোক সামলে ফ্রান্সের বিশ্বকাপ দলে ফিরলেন দেশম

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT