বিশ্বকাপ ফুটবলের আর মাত্র কয়েক মাস বাকি। এরমাঝে চোটে পড়েছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড রাফিনহা দিয়াস। এর জন্য তাকে প্রায় ৫ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। হ্যামস্ট্রিং চোটের কারণে চ্যাম্পিয়ন্স লিগেও তাকে পাবে না বার্সেলোনা।
২৯ বর্ষী রাফিনহা জিলেট স্টেডিয়ামে ফ্রান্সের বিপক্ষে ২-১ গোলে হারের ম্যাচে চোট পান। বিরতির সময় ওঠে যাওয়ার পর ব্রাজিলের মেডিকেল দল তাকে পরীক্ষা-নিরীক্ষা করেছে। তারপর তারা নিশ্চিত হয়েছে রাফিনহা ডান হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন।
রাফিনহা এখন চিকিৎসার জন্য বার্সেলোনায় ফিরে যাবেন। কিন্তু তিনি মে মাসের আগে আর মাঠে নামতে পারবেন না এবং ক্লাবের হয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে পারবেন না। এই মৌসুমে ৩১ ম্যাচে ১৯ গোল করা রাফিনহা তৃতীয়বারের মতো তার ডান হ্যামস্ট্রিংয়ে চোট পেলেন।
লা-লিগায় বার্সেলোনা রিয়াল মাদ্রিদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে থাকার ম্যাচে শনিবার মেট্রোপলিটানোতে খেলবে বার্সেলোনা। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগে আরও দুইবার অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে দেখা হবে বার্সেলোনার। অথচ তার দল দুই লেগে জিততে পারলে সেমিফাইনাল খেলবে। এসব ম্যাচে খেলার সুযোগ পাবেন না ব্রাজিলিয়ান তারকা।








