চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্যারিসে সেদিন স্ত্রীর সঙ্গে কেঁদেছিলেন মেসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪০ অপরাহ্ণ ৩১, মে ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

১৩ বছর বয়সে বার্সেলোনার অনূর্ধ্ব-১৬ দলের হয়ে খেলতে স্পেনে পা রাখেন লিওনেল মেসি। অর্থনৈতিক বাজে অবস্থার কারণে গতবছর তার সাথে চুক্তি বাড়াতে পারেনি ক্লাবটি। শেষ হয়ে যায় কাতালানদের সাথে ২০ বছরের সম্পর্ক। সেই ঘটনার একবছর পেরিয়ে গেলেও আক্ষেপ একটুও কমেনি ৩৪ বর্ষী আর্জেন্টাইন মহাতারকার।

‘কঠিন একটি বছর ছিল এটা। মানিয়ে নেয়াটা একদমই সহজ ছিল না। সারাজীবন একটা জায়গায় থেকে এই বয়সে পরিবর্তন করা খুব কঠিন ব্যাপার। যখন প্রথমবার বার্সেলোনায় গিয়েছি, তখন ছোট ছিলাম। এই বয়সে স্থানান্তরিত হতে চাচ্ছিলাম না। কখনো বার্সা ছাড়ার কথা কল্পনাও করিনি।’

দীর্ঘদিনের আবাসস্থল বার্সেলোনা ছেড়ে চলে যাওয়ার কথা কখনো কল্পনাও করেননি আর্জেন্টাইন ফরোয়ার্ড, সাক্ষাৎকারে সেটাই মনে করিয়ে দিয়েছেন আবারও। সঙ্গে প্যারিসে নিজের প্রথম দিকের অভিজ্ঞতাও তুলে ধরেছেন।

Banglabid

‘এখানে আমাকে নতুন খেলার ধরনের সঙ্গে অভ্যস্ত হতে হয়েছে। আগে সারাজীবন এক ঘরানার খেলায় অভ্যস্ত ছিলাম। নতুন একটা জায়গাতে আসাও ছিল অন্যরকম। ফুটবলকে ভিন্ন দৃষ্টিতে দেখা, নতুন সতীর্থ; সহজ ছিল না, সবকিছুই আমার জন্য নতুন ছিল।’

‘সৌভাগ্যক্রমে বাচ্চাদের এখানে মানিয়ে নেয়ার বিষয়টা ছিল দারুণ। আমার ও আন্তোনেল্লার জন্য বেশি কঠিন ছিল। মনে পড়ে, প্রথম যেদিন ওদের স্কুলে নিয়ে গেলাম, স্কুল থেকে বেরিয়ে আমি আর আন্তোনেলা কেঁদেছিলাম। ভয়ঙ্কর ব্যাপার ছিল। পরস্পরকে বলছিলাম, এখানে কী করছি আমরা, কী হয়ে গেল!’

২০০৬ সালে বার্সেলোনা ‘বি’ টিম থেকে মূল দলে সুযোগ পান মেসি। পরে টানা ১৫ বছর খেলেছেন ন্যু ক্যাম্পে। তার ১৬ বছরের আমলে বার্সা লা-লিগা জিতেছে ১০ বার। কাতালানদের ইউরোপসেরার ট্রফিও জিতিয়েছেন ৪ বার। ক্লাবটির হয়ে ৭৭৭ ম্যাচে ৬৭২ গোল ও ৩০৬টি অ্যাসিস্ট আছে সাতবারের ব্যালন ডি’অর জয়ীর।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিএসজিবার্সেলোনামেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এক বছরে ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ দশমিক ২৪ শতাংশ

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ সন্ধ্যায়

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সমকামিতা নিয়ে বাংলাদেশের আইনে যা জানা গেল

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মেট্রোরেলের নিরাপত্তা ঝুঁকি এড়াতে কেনা হচ্ছে আরও ২২ বিয়ারিং প্যাড

আগস্ট ১৩, ২০২৬

আজ জানা যাবে কে হচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT