চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২ গোলে পিছিয়ে পড়ার পর দারুণ প্রত্যাবর্তন বার্সেলোনার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২২ পূর্বাহ্ন ২৪, আগস্ট ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
গোল করার পর তরেসের উদযাপন

গোল করার পর তরেসের উদযাপন

তিন বছর পর লা লিগায় ফেরা লেভান্তে চমক দেখিয়েছিল বেশ। ম্যাচ জুড়ে একক আধিপত্য দেখানো বার্সেলোনার জালে প্রথমার্ধে ২ গোল দেয় তারা। পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। তাতে জয় নিয়ে মাঠ ছেড়েছে কাতালান ক্লাবটি।

লেভান্তের মাঠে ৩-২ গোলে জিতেছে বার্সেলোনা। স্বাগতিকদের হয়ে গোল দুটি করেন ইভান রোমেরো ও হোসে লুইস। বার্সার তিন গোলে দুটি করেন পেদ্রি ও ফেররান তরেস। অন্যগোলটি আসে লেভান্তে ডিফেন্ডার উনাই এলগেসাবালের ভুলে।

আক্রমণাত্মক ফুটবলে শুরু থেকে লেভান্তেকে চেপে ধরে বার্সেলোনা। বেশিরভাগ সময় খেলা হতে থাকে লেভান্তের অর্ধেই। তবে সুযোগ পেলে মাঝেমধ্যেই পাল্টা আক্রমণের চেষ্টা করে স্বাগতিকরা। ১৫ মিনিটে পাল্টা আক্রমণে জালের দেখা পায় তারা। গোল করেন ইভান রোমেরো।

প্রথমার্ধের যোগ করা সময়ের সপ্তম মিনিটে দ্বিতীয় গোলটি পায় লেভান্তে। সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন ৩৮ বছর বয়সী মোরালেস। ২-০তে এগিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতির পর নেমেই দুই গোল করে সমতায় ফেরে বার্সা। ৪৯ মিনিটে লামিন ইয়ামালের বাড়ানো বল লেভান্তের জালে পাঠান পেদ্রি। ৫২ মিনিটে রাফিনহার নেয়া কর্নার থেকে ভলিতে গোল করেন তরেস। এরপর যোগ করা সময়ের যোগ করা সময়ের প্রথম মিনিটে বক্সে দারুণ ক্রস বাড়ান ইয়ামাল, হেডে ক্লিয়ার করার চেষ্টায় নিজেদের জালেই বল পাঠান এলগেসাবাল। ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

লিগ শিরোপা ধরে রাখার অভিযানে প্রথম দুই ম্যাচের দুটিই জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। লেভান্তে পরাজয় দেখেছে প্রথম দুটি ম্যাচেই।

Jui  Banner Campaign
ট্যাগ: পেদ্রিফ্লিকবার্সেলোনালা লিগালিড স্পোর্টসলেভান্তে
শেয়ারTweetPin

সর্বশেষ

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

বিদেশি পর্যবেক্ষকদের প্রোটোকল দেবে নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT