চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সেলোনা-ইন্টার মিলান: পরিসংখ্যান কী বলছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৮ অপরাহ্ণ ০৬, মে ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

বার্সেলোনার মাঠে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচটি ৩-৩ গোলে ড্র হওয়ার পর থেকেই উত্তাপ ছাড়াচ্ছে ইন্টার মিলানের ফুটবল স্বর্গ সান সিরোয়। ৮০ হাজার ধারণ ক্ষমতার জিউসেপ্পে মিয়াৎসা স্টেডিয়ামে দেখা যাবে আরেকটি জমজমাট লড়াই। ফাইনালে ওঠার লক্ষ্যে ফিরতি লেগে এবার ইন্টারের আতিথ্য নেবে বার্সা। তবে সেই মাঠে কাতালুনিয়ার দলটির জন্য আরও এক প্রতিপক্ষ হবে গ্যালারি ভর্তি দর্শক। লড়াইয়ের আগে দেখে নেয়া যাক দুদলের পরিসংখ্যানের খতিয়ান।

ইউরোপ সেরার প্রতিযোগিতার ফাইনালে ওঠার শেষ চেষ্টায় মঙ্গলবার ঘরের মাঠে ফিরতি লেগে মুখোমুখি হবে ইন্টার-বার্সা। সান সিরোয় বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে লড়াই।

চ্যাম্পিয়ন্স লিগে যখন মুখোমুখি হয় বার্সেলোনা ও ইন্টার মিলান, তখন লড়াইটা হয় দেখার মতোই। এই প্রতিযোগিতায় এখন পর্যন্ত ১৩ বার মুখোমুখি হয়েছে তারা। মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে হ্যান্সি ফ্লিকের দল। তারা জয় পেয়েছে ৬ ম্যাচে। বিপরীতে সিমন ইনজাঘির দলের জয় কেবল ২টিতে, বাকি ৫ ম্যাচ হয়েছে ড্র।

জয়ের মতো গোলের দিক দিয়েও ইন্টারের চেয়ে এগিয়ে বার্সা। দুদলের দেখায় বার্সা বল জালে জড়িয়েছে ২০ বার। ইন্টার গোল পেয়েছে ১৩টি। প্রতিযোগিতায় শেষ ৫ দেখায়ও এগিয়ে বার্সা। তারা জিতেছে ২ বার। ইন্টার জিতেছে এক ম্যাচ। বাকি দুটি হয়েছে ড্র।

এর আগে ইউরোপ সেরার লড়াইয়ে ২০০৯-১০ মৌসুমের শেষ চারে কাতালানদের হারিয়ে ফাইনালে ওঠে ইন্টার। সেবার স্প্যানিশ জায়ান্টদের দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে হারায় ইতালির ক্লাবটি। ওই মৌসুমেই শেষবার চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি উঁচিয়ে ধরে ইন্টার মিলান। এবার তিনবারের চ্যাম্পিয়নদের মাঠে ফিরতি লেগ জিতে শোধ নেবার পালা পাঁচবারের চ্যাম্পিয়ন বার্সেলোনার।

সবশেষ ২০১৪-১৫ মৌসুমে শিরোপা জিতেছিল বার্সা। এরপর শেষ চারে আর জায়গা করতে পারেনি তারা। তবে প্রতিপক্ষের সমর্থকদের ডেরায় গিয়ে খেলার কথা বাদ দিলে এগিয়ে থাকবে কাতালানরাই। লামিন ইয়ামাল ও রাফিনহাদের ছন্দের মৌসুমে ট্রেবল শিরোপা জয়ের পথে আছে ফ্লিকের দল।

Reneta

অন্যদিকে রক্ষণশক্তিতেও চলতি মৌসুমে দারুণ ছিল ইন্টার। চ্যাম্পিয়ন্স লিগে বার্সার ২০ গোল হজম করার বিপরীতে ইন্টার হজম করেছে কেবল ৮ গোল। তবে ঘরের মাঠে ইন্টার ৬ ম্যাচে  ৩ গোল হজম করেছে। এমন রক্ষণের সঙ্গে প্রায় ৮০ হাজার দর্শকের গর্জন তো আছেই।

তবে মাঠ, দর্শক, ইতিহাস বা পরিসংখ্যান-এসব একেকটি প্রেরণার নাম হতে পারে। আসল কাজটা মাঠেই করে দেখাতে হবে। ফলে মূল লড়াইটা হবে কৌশল আর স্নায়ুর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্টার মিলানচ্যাম্পিয়ন্স লিগবার্সেলোনালা লিগালিড স্পোর্টসসিরি আ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT