চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দলের প্রায় সবাই পেটের অসুখে ভুগছেন, ম্যাচ বাতিল করল বার্সা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৭ অপরাহ্ন ২৩, জুলাই ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

মৌসুমের পূর্ব প্রস্তুতির জন্য যুক্তরাষ্ট্রে আছে বার্সেলোনা। নতুন মৌসুম শুরুর আগে চারটি ম্যাচ খেলার কথা কাতালান ক্লাবটির। প্রথমটি ছিল জুভেন্টাসের বিপক্ষে। সেটিতে নামা হচ্ছে না স্প্যানিশ জায়ান্টদের। দলের অধিকাংশ খেলোয়াড় পেটের অসুখে ভুগছেন। ম্যাচ বাতিল করা হয়েছে।

রোববার বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটায় শুরুর কথা ছিল ম্যাচটি। তার কয়েকঘণ্টা আগে বিবৃতি দিয়ে ম্যাচ বাতিলের কথা জানায় বার্সেলোনা।

বিবৃতিতে বলা হয়েছে, ‘এফসি বার্সেলোনা জানাচ্ছে, লেভি স্টেডিয়ামে জুভেন্টাসের বিপক্ষে সকার চ্যাম্পিয়ন্স ট্যুরের আজকের ম্যাচটি বাতিল করা হয়েছে। দলের উল্লেখযোগ্য সংখ্যক খেলোয়াড় অসুস্থ হয়ে পড়ায় এ সিদ্ধান্ত নিতে হয়েছে। এই মুহূর্তে আমাদের একমাত্র চাওয়া খেলোয়াড়রা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। এটা খেলোয়াড়, দল এবং সমর্থকদের জন্য কঠিন সময়।’

স্প্যানিশ গণমাধ্যমগুলো জানাচ্ছে, যারা ম্যাচের টিকিট কেটেছেন, ৩০ দিনের মধ্যে তাদের অর্থ ফেরত দেয়া হবে।

এই সফরে আরও তিনটি ম্যাচ খেলবে বার্সেলোনা। অসুস্থতার কারণে দল বিপর্যস্ত হয়ে পড়লেও পরের ম্যাচগুলো মাঠে গড়ানোর ব্যাপারে আশাবাদী ক্লাবটি। বুধবার আর্সেনালের বিপক্ষে লড়বে বার্সা। ৩০ জুলাই লড়বে রিয়াল মাদ্রিদের বিপক্ষে। ২ আগস্ট সফরের শেষ ম্যাচে নামবে এসি মিলানের বিপক্ষে।

Jui  Banner Campaign
ট্যাগ: জুভেন্টাসবার্সেলোনাযুক্তরাষ্ট্ররিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যাচ বর্জনে অন্য কোন বোর্ডের সমর্থন পায়নি পিসিবি

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ভারত থেকে বাংলাদেশে ফেরার ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ নেতারা

ফেব্রুয়ারি ৩, ২০২৬

হলে নিষিদ্ধ, ওটিটিতে মুক্তি পেয়েই পাকিস্তানে ট্রেন্ডিংয়ে ‘ধুরন্ধর’!

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হাদি হত্যা: ৫ বার পেছালো তদন্ত প্রতিবেদন

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ডিএসসিসি’র অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কিবরিয়া- সাধারণ সম্পাদক আতাহার

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT