চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াল-বার্সার জয়ের রাতে পিএসজির স্বস্তির ড্র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২০ পূর্বাহ্ন ২৯, আগস্ট ২০২২
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

স্প্যানিশ লা লিগায় চিরচেনা ক্যাম্প ন্যুয়ে রিয়েল ভ্যালাডোলিডকে দাঁড়াতেই দেয়নি বার্সেলোনা। লেভান্ডোভস্কির জোড়া গোলে ভ্যালাডোলিডকে হারিয়েছে ৪-০ গোলে। অপর ম্যাচে বেনজেমার জোড়া গোলে এস্পানিওলের বিপক্ষে ৩-১ গোলের সহজ জয় তুলেছে রিয়াল মাদ্রিদ। তবে ফরাসি লিগ ওয়ানে জয়হীন রাত কেটেছে পিএসজি সমর্থকদের। মোনাকোর বিপক্ষে পিছিয়ে পড়ে পেনাল্টি থেকে গোল করে ১-১এর ড্র’য়ে তারকা ঠাসা পিএসজির মান বাঁচিয়েছে নেইমার।

নিজেদের মাঠে ভ্যালাডোলিডের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জাভি হার্নান্দেজের শিষ্যরা। একের পর এক আক্রমণে ভ্যালাডোলিডের রক্ষণ কাঁপালেও গোল আসতে সময় নিচ্ছিল। তবে খুব বেশিক্ষণ আটকে রাখা যায়নি পেদ্রি-রাফিনহা-লেভান্ডোভস্কিদের। ম্যাচের ২৪ মিনিটে ভ্যালাডোলিডের জালে বল পাঠিয়ে সমর্থকদের গোল উৎসবের মুহূর্ত উপহার দেন লেভান্ডোভস্কি। এরপর ৪৩ মিনিটে পেদ্রির গোলে ব্যবধান দ্বিগুণ করে বিরতিতে যায় বার্সা।

দ্বিতীয়ার্ধে নেমেও আক্রমণ অব্যাহত রাখে জাভির দল। ৬৪ মিনিটে ডেম্বেলের বাড়ানো বল জালে পাঠিয়ে জোড়া গোল আদায় করেন এ মৌসুমেই বার্সার জার্সি গায়ে তোলা পোলিশ তারকা। ম্যাচের অতিরিক্ত যোগ করা সময়ের ২ মিনিটের মাথায় ভ্যালাডোলিডের জালে বল পাঠিয়ে শেষ বারের মতো সমর্থকদের উৎসবে মাতান রবার্তো।

লা লিগার আরেক ম্যাচে এস্পানিওলের বিপক্ষে ৩-১ গোলে জয় তুলেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ১২ মিনিটে রিয়ালকে লিড এনেদেন ভিনিসিয়াস জুনিয়র। তবে লিড ধরে রেখে বিরতিতে যেতে পারেনি রিয়াল। ৪৩ মিনিটে জোসেলুর গোলে সমতায় ফিরে এস্পানিওল।

দ্বিতীয়ার্ধে নেমে ম্যাচে লিড নিতে একাধিক বার চেষ্টা চালিয়েও গোল আসছিল না। অবশেষে ম্যাচের ৮৮ মিনিটে রিয়ালকে ম্যাচে এগিয়ে নেন বেনজেমা। এরপর অতিরিক্ত যোগ করা সময়ের ১০ মিনিটে ফের এস্পানিওলের জালে বল পাঠিয়ে জোড়া গোল আদায় করে নেন বেনজেমা।

ফরাসি লিগ ওয়ানের ম্যাচে অভিশপ্ত এক রাত কাটিয়েছে তারকা ঠাসা পিএসজি। মেসি-নেইমার-এমবাপেরা কোনো রকমে ড্র’করে মাঠ ছেড়েছে। ম্যাচের ৫ মিনিটেই হলুদ কার্ড দেখে নেইমার। পিএসজির আক্রমণের বিপরীতে পাল্টা আক্রমণে গিয়ে জার্মান ফুটবলার কেভিন ভল্যান্ডের গোলে ম্যাচে এগিয়ে যায় মোনাকো। এরপর সমতায় ফিরতে একাধিক বার চেষ্টা চালিয়েও সমতায় ফেরতে পারেনি গালতিয়েরের দল। কখনো গোলরক্ষক কখনো বাধ সেধেছে গোল পোস্ট।

Reneta

বিরতি থেকে ফিরেও খোলস ছেড়ে বেরিয়ে আসতে পারছিল না পিএসজি। আক্রমণ হলেও গোল করার জন্য তা যথেষ্ট ছিল না। অবশেষে ৭০ মিনিটে মোনাকো রক্ষণের ভুলে পেনাল্টি পেয়ে যায় পিএসজি। সেখান থেকে গোল করে দলকে সমতায় ফেরান নেইমার। কঠিন এই লড়াইয়ে দু’দলের ৮ ফুটবলার দেখেছে হলুদ কার্ড। ম্যাচে জয় না পাওয়ায় হতাশা ফোটে ওঠেছে কোচ গালতিয়েরের কণ্ঠে।

‘মোনাকো প্রথম অর্ধ-ঘণ্টা দুর্দান্ত খেলেছে। রক্ষণভাগে আমাদের অনেক সমস্যায় ফেলেছে। আমরা প্রথমার্ধে অনেক কিছু মিস করেছি। দ্বিতীয়ার্ধে, খেলায় বৈচিত্র্য এনেছি, আক্রমণের স্টাইলকে পুনর্গঠিত করেছি। তবে তারা বেশ শক্তিশালী দল। আমরা দ্বিতীয়ার্ধে অনেক সুযোগ তৈরি করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত জয়ের সেই দ্বিতীয় গোলটি করতে পারিনি আমরা।’

ট্যাগ: এস্পানিওলগালতিয়েরনেইমারপিএসজিবার্সামেসিরিয়াললিড স্পোর্টসলেভান্ডোভস্কি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: গণস্বাস্থ্য কেন্দ্রের ফেসবুক পোস্ট থেকে সংগৃহীত।

চলে গেলেন চ্যানেল ২৪ এর প্রধান নির্বাহী তরুণ চক্রবর্তী ফিজু

ফেব্রুয়ারি ২, ২০২৬

পাকিস্তান ম্যাচ বয়কট করলেও যে কারণে শ্রীলঙ্কায় যেতে হবে ভারতকে

ফেব্রুয়ারি ২, ২০২৬

গ্র্যামিতে ইতিহাস গড়লেন দালাই লামা

ফেব্রুয়ারি ২, ২০২৬

সাভারে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

ফেব্রুয়ারি ২, ২০২৬

ভারত-পাকিস্তান সেমি বা ফাইনাল হলে কী হবে?

ফেব্রুয়ারি ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT