চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলতি বছর যে সিনেমাগুলো মুগ্ধ করেছে বারাক ওবামাকে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৯ অপরাহ্ন ২৯, ডিসেম্বর ২০২৩
বিনোদন
A A

যত ব্যস্ততাই থাকুক, তার মাঝেও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা সিনেমা দেখেন। শুধু যে দেখেন তা নয়, নিজের ভালো লাগার তালিকাও প্রকাশ করেন বছরের শেষে। এবছরেও তার ব্যতিক্রম হয়নি। বছরের শেষ প্রান্তে এসে তিনি প্রকাশ করেছেন তার দেখা সেরা ছবিগুলোর তালিকা।

ওবামার চোখে এ বছরের সেরা সিনেমার তালিকায় জায়গা পেয়েছে ক্রিস্টোফার নোলান পরিচালিত থ্রিলার সিনেমা ‘ওপেনহেইমার’। তার নিজের প্রযোজনা সংস্থার তিনটি চলচ্চিত্রও রেখেছেন তালিকায়। তবে তালিকায় নেই বছরের সবচেয়ে আলোচিত ও ব্যবসা সফল ছবি ‘বার্বি।’

টুইটারে সেই তালিকা শেয়ার করে ওবামা লিখেছেন, “এবছরের শুরুর দিকে হলিউডের লেখক এবং অভিনয়শিল্পীরা তাদের ভালো কাজের জন্য ক্ষেত্র তৈরি এবং কর্ম সুরক্ষার জন্য ধর্মঘটে গিয়েছিলেন। এটি খুব গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন এনেছে যা ইন্ডাস্ট্রিকে সামনে আরও ভালোভাবে পরিচালিত করবে। এখানে কিছু চলচ্চিত্রের তালিকা রয়েছে যেগুলোতে তাদের গতবছরের কঠিন পরিশ্রমের প্রতিফলন ঘটেছে। যার মধ্যে রয়েছে- ‘রাস্টিন’, ‘আমেরিকান সিম্ফনি’ এবং ‘লিভ দ্য ওয়ার্ল্ড বিহাইন্ড’। এই সিনেমাগুলো মুক্তি দিতে পেরে আমরা (ওবামার প্রযোজনা সংস্থা থেকে) গর্বিত।’’

ওবামার তালিকার অন্যান্য চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে আলেকজান্ডার পেনের ক্রিসমাস ড্রামা ‘দ্য হোল্ডওভারস’, ম্যাট জনসনের কানাডিয়ান জীবনীমূলক ড্রামা ‘ব্ল্যাকবেরি’, কর্ড জেফারসনের ড্রামা ‘আমেরিকান ফিকশন’, জাস্টিন ট্রিয়েটের কোর্টরুম থ্রিলার ‘অ্যানাটমি অফ আ ফল’, হিরোকাজু কোরে এডা’স-এর জাপানি ফিল্ম ‘মনস্টার’, সেলিন সং পরিচালিত রোমান্টিক ড্রামা ‘পাস্ট লাইভস’, বেন অ্যাফ্লেকের জীবনীমূলক ক্রীড়া ড্রামা ‘এয়ার’, নিদা মঞ্জুরের মার্শাল আর্ট অ্যাকশন কমেডি ‘পোলাইট সোসাইটি’ এবং এভি রকওয়েলের ‘এ থাউজেন্ড অ্যান্ড ওয়ান’।

Earlier this year, writers and actors went on strike to advocate for better working conditions and protections. It led to important changes that will transform the industry for the better.

Here are some films that reflect their hard work over the last year — including some like… pic.twitter.com/TMH9LeQgsT

— Barack Obama (@BarackObama) December 27, 2023

সূত্র: হিন্দুস্তান টাইমস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওপেনহেইমারবারাক ওবামাবার্বিলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

৫ আগস্টের আগে-পরে পুলিশ হত্যাসহ সব হত্যাকাণ্ডের বিচার হবে: আইজিপি

মার্চ ২৭, ২০২৬

পর্তুগালে বাংলাদেশ দূতাবাসে মহান স্বাধীনতা দিবস উদযাপন

মার্চ ২৭, ২০২৬

আকস্মিক চিড়িয়াখানা পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মার্চ ২৭, ২০২৬

বালুভর্তি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় ২০ জন আহত

মার্চ ২৭, ২০২৬

ঈদযাত্রার নয়দিনে সড়কে প্রাণ গেছে ২৩০ জনের

মার্চ ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT