দুর্গাপূজা উপলক্ষে দেশের ব্যাংক ও পুঁজিবাজারে টানা ৪ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
আগামীকাল বুধবার (১ অক্টোবর) নির্বাহী আদেশে একদিন ছুটি থাকবে। এরপর ২ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে থাকবে সরকারি ছুটি। টানা ছুটির অংশ হিসেবে ৩ অক্টোবর শুক্রবার ও ৪ অক্টোবর শনিবার সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মোট ৪ দিন ব্যাংক ও পুঁজিবাজার বন্ধ থাকবে।
ছুটি শেষে আগামী রোববার (৩০ সেপ্টেম্বর) থেকে যথারীতি ব্যাংক ও পুঁজিবাজারের কার্যক্রম চালু হবে।








