চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অর্থনৈতিক অস্থিরতার মধ্যেই সুদের হার বাড়িয়েছে যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৬ পূর্বাহ্ন ২৩, মার্চ ২০২৩
- সেমি লিড, অর্থনীতি, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক আবারো তাদের সুদের হার বৃদ্ধি করেছে। ব্যাংকিং কার্যক্রমকে স্থিতিশীল উল্লেখ করে ফেডারেল রিজার্ভ কর্তৃপক্ষ বৃদ্ধি করে সুদের হার।

এক সংবাদ সম্মেলনে সুদের হার ০.২৫ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয় ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোমি পাওয়েল।

সিলিকন ভ্যালি ব্যাংকসহ (এসভিবি) যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি ব্যাংক দেউলিয়া হয়ে যাবার পর সেদেশের অর্থনীতিতে যে স্থবিরতা দেখা দিয়েছে, তা কাটাতে এই পদক্ষেপ বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

তবে ফেডারেল রিজার্ভ কর্তৃপক্ষ সতর্ক করেছে, সামনের মাসগুলোতে ব্যাংকিং কার্যক্রম বিশেষ চ্যালেঞ্জে পড়তে পারে, যা অর্থনৈতিক বিকাশকে বাধাগ্রস্ত করতে পারে। দাম স্থিতিশীল করার জন্য ফেড ঋণের সুদের হার বাড়িয়েছে।

কিন্তু বিশেষজ্ঞদের আশঙ্কা, এই বৃদ্ধির ফলে ব্যাংকখাত স্থিতিশীল হবার পরিবর্তে আরও ঝুঁকিতে পড়তে পারে। উদাহরণ হিসেবে তারা এই বছর যুক্তরাষ্ট্রের দুটি ব্যাংক সিলিকন ভ্যালি এবং সিগনেচার ব্যাংক উচ্চ সুদের হার দ্বারা সৃষ্ট সমস্যায় পতনের প্রেক্ষাপট তুলে আনেন।

গত সপ্তাহে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক সুদের হার ০.৫ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশের ব্যাংকে নানা সমস্যার খবর বের হয়ে আসছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মার্কিন ডলারসিলিকন ভ্যালি ব্যাংকসুদের হার
শেয়ারTweetPin

সর্বশেষ

শ্রীমঙ্গলে চলছে দুই দিনব্যাপী স্বাধীনতা উৎসব

মার্চ ২৮, ২০২৬

রামেক হাসপাতালে আইসিইউ সংকট, আড়াই মাসে প্রাণ গেল ৫৩ শিশুর

মার্চ ২৮, ২০২৬

পেট্রোল পাম্পে নিয়োগ দেওয়া ট্যাগ অফিসারের কাজ কি?

মার্চ ২৮, ২০২৬

ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটিতে মশক নিধন কার্যক্রম শুরু

মার্চ ২৮, ২০২৬

রানা প্লাজায় বেঁচে ফেরা নাসিমার জীবনসংগ্রাম থামল পদ্মার বাসডুবিতে

মার্চ ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT