অপরাধ

শেখ হাসিনা ও শেখ রেহানার ব্যাংক হিসাব তলব

শেখ হাসিনা ও শেখ রেহানা, ব্যাংক হিসাব তলবের বিষয় নিয়ে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা ও শেখ রেহানা, ব্যাংক হিসাব তলবের বিষয় নিয়ে আলোচনা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের ট্রাস্টি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানার ব‍্যাংক হিসাবের তথ্য চেয়ে ব‍্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ)।

গত সপ্তাহে ব্যাংকগুলোর কাছে পাঠানো একই চিঠিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সঙ্গে যুক্ত ব্যাংক হিসাবের বিবরণও চেয়েছে বিএফআইইউ।

চিঠিতে বলা হয়, শেখ হাসিনা ওই ট্রাস্টের চেয়ারপারসন এবং শেখ রেহানা অন্যতম ট্রাস্টি।

বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে, আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে ব্যাংকগুলোকে লেনদেন রেকর্ড, হিসাব খোলার ফরম এবং নো ইওর কাস্টমার (কেওয়াইসি) ডকুমেন্টসহ সংশ্লিষ্ট সব তথ্য জমা দিতে বলা হয়েছে।

এ ছাড়া আলোচিত ধারাভাষ্যকার চৌধুরী জাফরুল্লাহ শারাফাত, তার ভাই চৌধুরী হাবিবুল্লাহ শারাফাত ও বোন ডালিয়া চৌধুরীর ব্যাংক হিসাবেরও তথ্য চেয়েছে আর্থিক গোয়েন্দা বিভাগ।

বিষয়:বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট বিএফআইইউ ব্যাংক হিসাব তলব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…