চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যামাজন প্রাইমে বাংলাদেশি নির্মাতার ছবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৬ অপরাহ্ণ ০২, আগস্ট ২০২২
বিনোদন
A A

বাংলাদেশি নির্মাতা আহমেদ তাহসিন শামস নির্মিত ২০১৪ সালের ছবি ‘দেহ স্টেশন’ মুক্তি পেয়েছে আন্তর্জাতিক ওটিটি প্লাটফর্ম অ্যামাজন প্রাইমে। সংবাদ মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছেন নির্মাতা।

জুলাই থেকে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের দর্শকদের জন্য স্ট্রিমিং হয়েছে ছবিটি। নির্মাতা জানান, কিছুদিনের মধ্যেই বাংলাদেশের দর্শকদের জন্যও চলচ্চিত্রটি উন্মুক্ত হতে হবে।

সামাজিক বিয়োগাত্মক ঘরানার চলচ্চিত্রটিতে একজন যৌনকর্মী ও তার সন্তানের জীবন সংগ্রাম ও সমাজ বাস্তবতায় তাদের সুন্দর ভবিষ্যতের দিকে যাত্রার পরিণতির চিত্রও ফুটে উঠেছে বলে জানান নির্মাতা।

চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী মৌমিতা মিত্র। আরও রয়েছেন বাংলাদেশের শাহাদাত হোসাইন, প্রয়াত এস এম মোহসিন, হোসাইন মোহাম্মদ বেলাল, আহমেদ রানা, মোহাম্মদ ইকবাল হোসাইন, ফারহানা ইভা, সৈকত সিদ্দিকী প্রমুখ।

দেশের প্রেক্ষাগৃহে মুক্তি না পেলেও চলচ্চিত্রটির গান ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে ইউটিউবে। চলচ্চিত্রটিতে ব্যবহৃত গানগুলোতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী, তানযীর তুহিন ছাড়াও শামায়লা বেহরোজ রহমান, নশিন শর্মিলী। চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করেছেন নীল কামরুল।

নির্মাতা আহমেদ তাহসিন শামস বাংলাদেশের নটরডেম ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক। বর্তমানে যুক্তরাষ্ট্রে ইউনিভার্সিটি অব নটরডেমে শিক্ষকতা করছেন। ২০১১ সালে তার নির্মিত টেলিফিল্ম ‘শূন্যের আবৃত্তি’ (সাউন্ড অব সাইলেন্স) মুক্তি পায় চ্যানেল আইতে। চলচ্চিত্র ‘দেহ স্টেশন’ তার দ্বিতীয় নির্মাণ।

Reneta

গেল মাসে ওটিটি স্ট্রিমিংয়ে আসলেও অ্যামাজনে ছবিটির সময়কাল লেখা হয়েছে ২০১৪ সালে নির্মিত। তাহসিন জানান, একটি ওটিটি প্লাটফর্মের জন্য তার পরবর্তী চলচ্চিত্র ‘আরশিনগর’-এর নির্মাণ ইতিমধ্যেই শেষ হয়েছে। লালনের আধ্যাত্মবাদের আলোকে স্যামুয়েল ব্যাকেটের বিখ্যাত উপন্যাস ‘ওয়েটিং ফর গডট’ অবলম্বনে তিনি নির্মাণ করেছেন চলচ্চিত্রটি।

উপন্যাসটির কেন্দ্রীয় দুই চরিত্র গেগো এবং ডিডি নামের দুই কেন্দ্রীয় চরিত্র চলচ্চিত্রটিতে এসেছে ‘হাম্পটি’ ‘ডাম্পটি’ নামে। যাতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেল ও শাহাদাত হোসাইন। চলচ্চিত্রটির সম্পাদনার কাজ শেষে ২০২৩ সালে চলচ্চিত্রটি মুক্তির পরিকল্পনা নির্মাতার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যামাজন প্রাইমতানজির তুহিনতানযীর তুহিনদেহ স্টেশনফাহমিদা নবীলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT