চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কখনও বাবার চরিত্র করবো না, হিরো হয়ে অবসরে যাবো’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৫ অপরাহ্ন ২৯, নভেম্বর ২০২৩
বিনোদন
A A

রুপালি পর্দায় নায়ক ইমেজ ভেঙে অনেকে তাদের ক্যারিয়ারের মধ্যগগনে এসে অভিনেতা হচ্ছেন। তবে চিত্রনায়ক ফেরদৌস আহমেদ জানান, তিনি সিদ্ধান্ত নিয়েছেন আজীবন নায়ক হয়ে থাকবেন।

ফেরদৌস বলেন, আমি আগেই ঠিক করে রেখেছি কখনও বাবার চরিত্র করবো না। হিরো হয়ে অবসরে (রিটায়ারমেন্ট) যাবো। সবসময় হিরো হয়ে থাকতে চাই।

আসন্ন ৭ জানুয়ারিতে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এতে ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকার মনোনয়ন পেয়েছেন ‘হঠাৎ বৃষ্টি’ খ্যাত নায়ক ফেরদৌস।

জনপ্রিয় এই চিত্রতারকা সবাইকে চমকে দিয়ে ‘ঢাকা ১০’ আসন (কলাবাগান, হাজারীবাগ, ধানমন্ডি, নিউমার্কেট) থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করার সুযোগ পাচ্ছেন।

ফেরদৌস জানান, সকলের সমর্থনে তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তাই বিপুল ভোটে জিতে মালা পরতে ইতোমধ্যে তিনি নির্বাচনী প্রচারণায় নেমেছেন।

নির্বাচন যতো ঘনিয়ে আসছে, প্রার্থী হিসেবে দুই বাংলার সুপরিচিত এই নায়কের ব্যস্ততা ততোই বাড়ছে। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে দেখা করছেন। নির্বাচনী এলাকা পরিদর্শক করছেন। ভোটারদের দ্বারে দ্বারে ছুটে যাচ্ছেন।

Reneta

ফেরদৌস বলেন, এতোদিন পর্দার নায়ক ছিলাম। এবার বাস্তবের নায়ক হয়ে সাধারণ মানুষের সেবা করতে চাই। তাই যেখানে থাকবো নায়ক হিসেবে থাকতে চাই। রাজনীতিতে নিয়মিত হলেও যদি মনের মতো সিনেমা পাই, তবে বছরে কম করে হলেও একটি সিনেমা করবো।

নির্বাচিত হলে সিনেমা ইন্ডাস্ট্রির জন্য কী করবেন জানতে চাইলে ফেরদৌস বলেন, শিল্প সংস্কৃতি শিক্ষায় তিনটি সেক্টর নিয়ে আমি কাজ করতে চাইবো।

তাছাড়া অনেকে সিনেমা ইন্ডাস্ট্রির পরিবর্তন চান। তাদের কথা, সিনেমা ইন্ডাস্ট্রিতে অনেক সমস্যা বিরাজমান। পারস্পরিক শ্রদ্ধাবোধের ঘাটতি আছে।

ফেরদৌস বলেন, এগুলো আমাদের নিজেদের সৃষ্টি। এসব সমস্যার সমাধানে কাজ করবো।

চলচ্চিত্রে ফেরদৌসের ক্যারিয়ার প্রায় ২৬ বছর। এজন্য তিনি নিজেকে আগাগোড়া সিনেমার মানুষ মনে করেন। ফেরদৌসের ভাষ্য, সিনেমাই আজকে আমাকে নায়ক ফেরদৌস বানিয়েছে।

তিনি বলেন, যেহেতু আমি সিনেমার মানুষ, তাই বাংলা সিনেমাকে আন্তর্জাতিক মান দেওয়ার চেষ্টা করবো। একসময় অনুদানের সিনেমা মানুষ সিনেমা হলে গিয়ে দেখতো না। সেই অনুদানের সিনেমা এখন সারাবিশ্ব ঘুরে বেড়াচ্ছে। অনেক পুরস্কার ও সম্মাননা বয়ে আনছে।

“আমাদের প্রধানমন্ত্রী ভীষণ শিল্পী প্রিয় এবং সাংস্কৃতিমনা ব্যক্তি। সাংস্কৃতিকে ভালোবাসেন বলেই তিনি আজকে আমাকে এখানে এসেছেন। তার উৎসাহ পেয়ে রাজনীতির মাঠে নেমেছি। ওবায়দুল কাদের স্যারও আমাকে দীর্ঘদিন আগে রাজনীতিতে আসার কথা বলেছিলেন। আসলে অল্পসময়ে সবার যেভাবে সমর্থন পাচ্ছি আশা করছি সিনেমার মতো বাস্তবেও সবার মন জয় করতে পারবো।”

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ফেরদৌস আহমেদলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিনালিসিমার ভেন্যু হিসেবে বার্নাব্যুর নাম প্রস্তাব, রাজী নয় আর্জেন্টিনা

মার্চ ১২, ২০২৬

মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই হাঁটছে সেনাবাহিনী: সেনাপ্রধান

মার্চ ১২, ২০২৬

আইনি ঝামেলায় জড়ালেন হার্দিক পান্ডিয়া

মার্চ ১২, ২০২৬

মধ্যপ্রাচ্য থেকে সব মার্কিন ঘাঁটি সরিয়ে নিতে হবে: মোজতবা খামেনি

মার্চ ১২, ২০২৬

মাত্র ২৭ বছর বয়সেই নিজেকে শেষ করলেন এই অভিনেতা

মার্চ ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT