চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকার থ্রিলারে বাড়ছে কলকাতার দর্শকের মুগ্ধতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২০ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A

করোনাকালীন দীর্ঘ সময়ে দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ওটিটি প্লাটফর্ম। শুধু তাই নয়, কোনো কোনো ক্ষেত্রে বড়পর্দার জনপ্রিয়তাকেও ছাড়িয়ে যাচ্ছে এই মাধ্যমটি। আর তাইতো বদলে যাওয়া এই বিনোদন মাধ্যমের সঙ্গে পাল্লা দিতে নিজেদের ব্যবসায়িক পরিকল্পনা পাল্টাচ্ছে বিভিন্ন প্রোডাকশন হাউজগুলো।

যে ধাক্কা বাংলা কন্টেন্টেও দৃশ্যমান। এরইমধ্যে ‘চরকি’ সহ একাধিক নতুন প্লাটফর্ম আশা জাগানিয়া অবস্থান তৈরী করে ফেলেছে, বেশকিছু আছে পাইপলাইনে।

ওটিটির সবচেয়ে বড় সুবিধা হলো, এর দর্শক শ্রেণি শুধু দেশেই সীমাবদ্ধ নয়। ভালো এবং যুগপোযোগি কন্টেন্ট হলে দেশের গণ্ডিও ছাড়াতে পারে। তেমনি কিছু শক্তিশালী কন্টেন্ট মহানগর, তাকদীর এবং বলি।

ইতিমধ্যে কন্টেন্টগুলো সাড়া ফেলেছে ওটিটিতে। শুধু বাংলাদেশি দর্শকদের মাঝে নয়, কলকাতার দর্শকদের মাঝেও সমান জনপ্রিয়তা পাচ্ছে কন্টেন্টগুলো। বাংলাদেশি কন্টেন্ট নিয়ে কলকাতার দর্শকদের ধারণাও পাল্টে দিতে সক্ষম হয়েছে এই এই থ্রিলার সিরিজগুলো। সম্প্রতি বাংলাদেশি কন্টেন্ট নিয়ে কলকাতার দর্শকের আলোচনা, পর্যবেক্ষণ অনন্ত সেটাই প্রমাণ করে।

এক্ষেত্রে সম্প্রতি বাংলাদেশি কন্টেন্ট নিয়ে সুদীপ্ত ঘোষ নামের কলকাতার এক দর্শকের পর্যবেক্ষণ বেশ আলোচিত হয়েছে। বাংলাদেশি কন্টেন্ট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া তার স্ট্যাটাসটি শেয়ার করেছেন নির্মাতা আশফাক নিপুণ, অভিনেতা মুস্তাফিজ নূর, রানা মণ্ডল সহ অনেকে।

সেখানে তিনি লিখেছেন, ‘বাংলাদেশের নাটক (মঞ্চ) বেশকিছু দেখেছি একসময়। টিভি নাটকগুলোও দেখতাম একসময়। যথেষ্টই উচ্চমানের। কিন্তু বাংলাদেশি সিনেমাগুলো একেবারেই মন ছুঁতো না, বেশীরভাগ ক্ষেত্রেই। হইচইতে হঠাৎ করে বেশ ক’টা বাংলাদেশি সিরিজ নজরে এলো, থ্রিলার। যেহেতু বাংলাদেশি সিনেমা আমার একেবারেই ভালো লাগত না তাই প্রথম দিকে দেখিনি, তারপর একবার ভাবলাম যে দেখাই যাক না! ‘মহানগর’ দেখলাম এবং স্তম্ভিত, স্তব্ধ হয়ে গেলাম! কী দেখছি। এমন উচ্চমানের, এত সংযত, এত জীবন্ত অভিনয় কখনো সম্ভব হতে পারে? তাও প্রত্যেকের? যেমন চিত্রনাট্য, যেমন অভিনয়, তেমনই মেকিং, তেমনই ব্যাকগ্রাউন্ড স্কোর। তারপর তকদীর! না, এটা নিয়ে একটা শব্দও বলব না। কারণ চঞ্চল চৌধুরী বা সোহেল রানাকে নিয়ে একটা শব্দ বলবার যোগ্যতা আমি রাখিনা। তারপর ‘বলি’ এবং অবশেষে ‘মানি হানি’। এইটুকু বলতে বাধ্য হচ্ছি, এখানকার (কলকাতা) থ্রিলারগুলোর তুলনায় এগুলো কয়েক কোটি মাইল এগিয়ে। যারা নিয়মিত সিরিজ দেখেন, তারা এগুলো অতি অবশ্যই দেখবেন।’

Reneta

শুধু হইচই নয়, ভারতীয় প্লাটফর্ম জি-ফাইভের বদৌলতে আরো কিছু বাংলাদেশি কন্টেন্ট দারুণ প্রশংসা পেয়েছে কলকাতার দর্শকের কাছে। এরমধ্যে আছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘লেডিস এন্ড জেন্টলম্যান’ এবং তানিম নূর ও কৃষ্ণেন্দু চ্যাটার্জীর যৌথ পরিচালনায় থ্রিলার সিরিজ ‘কন্ট্রাক্ট’।

এছাড়া ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ নামে বাংলাদেশি লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের লেখা একই নামের উপন্যাস অবলম্বনে সৃজিত এবছর নির্মাণ করেছেন ওয়েব সিরিজ। যা এই বছর ঢাকা ও কলকাতার দর্শকের মধ্যে বেশ আলোচনার জন্ম দেয়।

বর্তমানে নির্মাতা, অভিনেতারাও সিনেমার চেয়ে ওটিটিতে কাজ করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। নিয়মিত ওটিটিতে কাজ করা বেশ কয়েকজন নির্মাতা, অভিনেতার সাথে কথা বলে জানা যায়, ভিন্ন ধরনের গল্পে কাজের সুযোগ যেমন ওটিটিতে বেশি, তেমনি বড় পরিসরে কাজ করা যায়। গল্পে যেটা বলতে চাওয়া হয় সেই সুযোগ থাকে। স্বাধীনতাও রয়েছে। আর এসব কারণেই কন্টেন্ট এর মান যেমন ঠিক থাকছে, তেমনি দেশ ও দেশের বাইরের দর্শকরাও আন্তর্জাতিক কন্টেন্ট উপভোগের স্বাদ নিতে পারছেন!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আশফাক নিপুণওটিটিওয়েব সিরিজকলকাতাতাকদীরথ্রিলারপরিকল্পনাপ্লাটফর্মবলিমহানগরলিড বিনোদনসিনেমাসুদীপ্তহইচই
শেয়ারTweetPin

সর্বশেষ

‘পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা মানবিক সংকট সৃষ্টি করতে পারে’

মে ৯, ২০২৬

প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবুকে নাগরিক সংবর্ধনা

মে ৯, ২০২৬

জিয়া প‌রিবার: নিজ চো‌খে দেখাটুকু জীব‌নেরই সঞ্চয়

মে ৯, ২০২৬

প্রথম সেশনে ৩ উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে বাংলাদেশ

মে ৯, ২০২৬

তরুণ উদ্ভাবকের পাশে প্রধানমন্ত্রী, চড়লেন বিশেষ স্মার্ট কারে

মে ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT