চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকাই সিনেমায় সুবাতাস, জুনে মুক্তির তালিকায় হাফ ডজন ছবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৬ অপরাহ্ণ ০২, জুন ২০২২
বিনোদন
A A

ঈদের সিনেমাগুলোর মাধ্যমে অনেকটা প্রাণ ফিরে পেয়েছে ঢাকাই সিনেমা। সিনেমা হলের মালিকদের মুখে হাসি ফুটেছে। তারা চাইছেন, সিনেমা মুক্তি ও দর্শকদের হলে ফেরার এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে। সেই ধারাবাহিকতায় চলতি মাস জুড়ে মুক্তির মিছিলে আছে এক গুচ্ছ সিনেমা।

এসবের মধ্যে আছে চারটি তারকাবহুল সিনেমা। এগুলোর ‘আগামীকাল’ মুক্তি পাচ্ছে ৩ জুন, ১০ জুন মুক্তি পাচ্ছে ‘বিক্ষোভ’, ১৭ জুন মুক্তি পাচ্ছে ‘অমানুষ’ ও তালাশ। এই চারটি সিনেমা মুক্তির বিষয় চূড়ান্ত হয়েছে বলে চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।

অঞ্জন আইচের পরিচালনায় ‘আগামীকাল’ সিনেমায় অভিনয় করছেন ইমন, টুটুল চৌধুরী, মম, সূচনা আজাদ প্রমুখ। টাইগার মিডিয়ার পরিবেশনায় ছবিটি ৩০টির বেশি সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে।

‘বিক্ষোভ’ শামীম আহমেদ রনি পরিচালিত সিনেমা। সড়ক আন্দোলন ও সড়ক দুর্ঘটনার কাহিনি কেন্দ্র করে নির্মিত এ ছবিতে অভিনয় করেছেন কলকাতার নায়িকা শ্রাবন্তী ও বাংলাদেশের শান্ত খান।

‘তালাশ’ পরিচালনা করেন সৈকত নাসির। দীর্ঘদিন পর এ নির্মাতার কোনো ছবি মুক্তি পেতে যাচ্ছে, যেখানে অভিনয় করেছেন আদর আজাদ ও বুবলী। ক’দিন আগে প্রকাশিত তালাশের ট্রেলারটি অন্তর্জালে বেশ সাড়া ফেলে।

অনন্য মামুনের পরিচালনায় ‘অমানুষ’ ছবিতে অভিনয় করেন নিরব, মিথিলা, মিশা সওদাগর, রাশেদ মামুন অপু, নওশাবা প্রমুখ।

Reneta

আগামীকাল, বিক্ষোভ, তালাশ, অমানুষ-এর সংশ্লিষ্টরা জানিয়েছেন, সিনেমাগুলো যথাযথ তারিখে মুক্তি পাবে।

এদিকে, প্রযোজক ও পরিবেশক সমিতির অফিসে যোগাযোগ করা হলে তারা জানায়, বিক্ষোভের সঙ্গে ‘হৃদ মাজারে তুমি’ নামে আরেক ছবি মুক্তির ডেট নেয়া আছে। ‘অমানুষ’, ‘তালাশ’-এর সঙ্গে ‘বিরোধ’ নামে আরেক ছবির মুক্তির তারিখ নেয়া।

২৪ জুন মুক্তির কথা আছে ‘৭১ এর এক খণ্ড ইতিহাস’ এবং ‘অবাস্তব ভালোবাসা’ নামে আরও দুই ছবির। তবে খোঁজ নিয়েও জানা যায়নি, আদৌ এ দুটি চলতি মাসে মুক্তি পাবে কিনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমানুষআদর আজাদইমনতালাশনিরববিক্ষোভবুবলীমমমিথিলালিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হজ শেষে দেশে ফিরেছেন ৬১ হাজারের বেশি বাংলাদেশি হাজি

জুন ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তানের উচ্চশিক্ষা কমিশনের চেয়ারম্যানের সঙ্গে বাংলাদেশি শিক্ষাবিদদের বৈঠক

জুন ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের উপাচার্যদের প্রতিনিধিদলের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় সফর

জুন ২০, ২০২৬

যুক্তরাজ্যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় চালক নিহত, আহত ৮৯

জুন ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৬তম, শীর্ষে জাকার্তা

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT