চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ায় যাচ্ছে ৪ মিনিটের দেশী ‘সোল মেট’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৮ অপরাহ্ণ ১৬, জুলাই ২০২৫
বিনোদন
A A
সোল মেট সিনেমার পোস্টার যেখানে দেখা যাচ্ছে পায়ের ছাপ ও ফুলের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বল্পদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র ‘সোল মেট’ জায়গা করে নিয়েছে রাশিয়ার মস্কোয় অনুষ্ঠিতব্য আন্তারিজ চলচ্চিত্র উৎসব-এর প্রতিযোগিতা বিভাগে। উৎসবটি শুরু হবে ৬ আগস্ট এবং চলবে ১০ আগস্ট পর্যন্ত। ৪ মিনিট দৈর্ঘ্যের এ ডকুমেন্টারি ফিল্মটি উৎসবের অফিসিয়াল কমপিটিশন বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উৎসব কর্তৃপক্ষ এক ই–মেইল বার্তায় সিনেমাটি নির্বাচিত হওয়ার খবর নিশ্চিত করেছে। এবারের আসরে ২,৪০০-এর বেশি চলচ্চিত্র জমা পড়ে, যার মধ্য থেকে ২৯টি দেশের ১০৪টি সিনেমা প্রতিযোগিতার জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে।

চলচ্চিত্রটির নির্মাতা আদেল ইমাম অনুপ। এটি এই তরুণ নির্মাতার প্রথম কাজ। নিজের প্রথম নির্মাণেই দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছানো প্রসঙ্গে অনুপ বলেন, “আমার মতো একজন স্বাধীন নির্মাতার কাজ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পাওয়া এক অসাধারণ সম্মান। এটা আমার কাছে এখনো অবিশ্বাস্য মনে হচ্ছে।”

‘সোল মেট’ চলচ্চিত্রটি নির্মিত হয়েছে এক জোড়া জুতার কল্পিত অনুভূতির ওপর ভিত্তি করে। যদি কোনো জুতা তার অভিজ্ঞতা প্রকাশ করতে পারত, তবে কী বলত—সে ভাবনা থেকেই জন্ম নিয়েছে গল্পটি। সিনেমায় কোনো মুখচিত্র দেখানো হয়নি; শুধু পায়ের ভঙ্গিমার মাধ্যমে চিত্রায়িত হয়েছে দৃশ্য। এই শুটিংয়ে অংশ নেন কনক খন্দকার আর গল্পটি বলা হয়েছে ভয়েস ওভারের মাধ্যমে। তাতে কণ্ঠ দিয়েছেন রেজওয়ান কবির কল্লোল।

চলচ্চিত্রের গল্প লিখেছেন আদেল ইমাম অনুপ ও রেজওয়ান কবির কল্লোল। চিত্রনাট্য করেছেন শেখ কোরাশানী, সম্পাদনা ও সিনেমাটোগ্রাফি করেছেন আসাদুজ্জামান আবীর এবং সহকারী ক্যামেরায় ছিলেন ফজলে রাব্বী।

‘সোল মেট’–এর এখন পর্যন্ত দুটি প্রদর্শনী হয়েছে। এর উদ্বোধনী প্রদর্শনী হয় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত ‘ফ্রেন্ডলি নেইবারহুড ফিল্মমেকার ফেস্ট’ (এফএনএফ)–এর প্রথম মৌসুমে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্তারিজ চলচ্চিত্র উৎসবডকুমেন্টারিবাংলাদেশিলিড বিনোদনশর্টফিল্মসোল মেট
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT