চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের ঝলমলে ফিফটিতে ডাচদের চ্যালেঞ্জ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৭ অপরাহ্ন ১৩, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

যুক্তরাষ্ট্রে ব্যাট-বল দুটোতেই অনুজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান। তিনি দলে কেনো এমন প্রশ্নও উঠে যাচ্ছিল। জবাব দিচ্ছেন সাকিব, নেদার‌ল্যান্ডসের বিপক্ষে। চলতি বিশ্বকাপে বাংলাদেশিদের মধ্যে প্রথম ফিফটি এসেছে তার ব্যাটে। সঙ্গে সব ফরম্যাট মিলিয়ে শততম আন্তর্জাতিক ফিফটি পেয়েছেন টাইগার অলরাউন্ডার। উজ্জ্বল সাকিবে ডাচদের সামনে ১৬০ রানের লক্ষ্য দাঁড় করিয়েছে টিম টাইগার্স।

সেন্ট ভিনসেন্টে টসে জিতে বাংলাদেশকে আগে ব্যাটে আমন্ত্রণ জানায় নেদারল্যান্ডস। নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ১৫৯ রানের সংগ্রহ গড়েছে বাংলাদেশ।

বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হওয়ার সময় ছিল মাঠের লড়াই। ৮টায় টস গড়ানোর কথা থাকলেও ২৮ মিনিট আগে আর্নোস ভ্যালি গ্রাউন্ডে বৃষ্টি নামে। আধাঘণ্টা পর সাড়ে ৮টায় টস গড়ায়। ১৫ মিনিট পর, বাংলাদেশ সময় রাত ৮টা ৪৫ মিনিটে মাঠের লড়াই শুরু হয়।

আগে ব্যাটে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে ফিরে যান শান্ত। আরিয়ান দত্তের বল ব্যাটের কানায় লাগিয়ে ক্যাচ দেন স্লিপে থাকা বিক্রমজিৎ সিংয়ের হাতে। ৩ বলে ১ রান করেন বাংলাদেশ অধিনায়ক।

শান্ত ফিরে গেলে লিটনকে সঙ্গী করে চার-ছক্কায় ডাচদের প্রতিহত করেন তানজিদ। চতুর্থ ওভারের প্রথম বলে ভুল করে বসেন লিটনও। আরিয়ান দত্তের লেন্থ ডেলিভারি তুলে মারতে গিয়ে ধরা পড়েন স্কয়ার লেগ অঞ্চলে। ২ বলে ১ রান করে ফিরে যান সাজঘরে।

পরে সাকিব আল হাসান ও তানজিদ তামিম ৩২ বলে ৩৮ রানের জুটি গড়েন। আসরে প্রথম দুই ম্যাচে রান না পেলেও ডাচদের বিপক্ষে পেয়েছেন টাইগার ওপেনার। ৮.৩ ওভারে দলীয় ৭১ রানে তানজিদ ফিরে যান ফিফটির সম্ভাবনা জাগিয়ে। পাঁচটি চার ও এক ছক্কায় ২৬ বলে ৩৫ রান করেন।

Reneta

ইনিংস লম্বা করতে পারেননি রান তোলায় ধারাবাহিক থাকা তাওহীদ হৃদয়। ১৫ বলে ৯ রান করে ফিরে যান। ঝলক দেখিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। দুটি করে চার ও ছক্কায় ২১ বলে ২৫ রানের ইনিংস খেলেছেন। তার আগে ১৬তম ওভারের শেষ বলে লোগান ফন বিককে ছক্কা হাঁকিয়ে টি-টুয়েন্টিতে নিজের দুইশতম ছক্কার কীর্তি গড়েন সাইলেন্ট কিলার খ্যাত ব্যাটার।

১৭.২ ওভারে ৩৮ বলে টি-টুয়েন্টিতে ১৩তম ফিফটি পূর্ণ করেন সাকিব। পরে জাকির আলি অনিককে নিয়ে ইনিংস শেষ করেন টাইগার অলরাউন্ডার। ৯ চারে ৪৬ বলে ৬৪ রানে সাকিব এবং ৭ বলে ১৪ রানে জাকের অপরাজিত থাকেন।

ডাচদের হয়ে আরিয়ান দত্ত ও পল ফন মিকেরেন দুটি করে এবং টিম প্রিঙ্গেল একটি উইকেট নেন।

Jui  Banner Campaign
ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪তানজিদনেদারল্যান্ডস২৪বাংলাদেশ২৪লিড স্পোর্টসসাকিবসেন্ট ভিনসেন্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিচারকদের অবকাশকালীন ছুটি হবে দুই দফায়

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তুরস্কের নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ।

প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

কত আর্থিক ক্ষতি থেকে রক্ষা পেল আইসিসি?

ফেব্রুয়ারি ১০, ২০২৬

কোটি টাকায় অপূর্ব-নীহা-সৌখিন ত্রয়ীর তিন নাটক!

ফেব্রুয়ারি ১০, ২০২৬

‘সুপারিশ সংস্কৃতি’তে বিরক্ত এই বিখ্যাত সুরকার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT