ক্রিকেট

সুযোগ হাতছাড়ায় লড়াইয়ে ফিরল জিম্বাবুয়ে

ক্রিকেট খেলোয়াড় ব্যাট হাতে মাঠে ব্যস্ত, বাংলাদেশি ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশি ক্রিকেটার একটি ক্রিকেট ম্যাচে ব্যাট হাতে খেলছেন, মাঠে ফোকাস।. Channel i News – চ্যানেল আই নিউজ

পঞ্চাশের আগে ৪ উইকেট তুলে বড় ব্যবধানে জয়ের আশা জাগিয়েছিল বাংলাদেশ। কিন্তু সিকান্দার রাজা ও রেগিস চাকাভার প্রতিরোধে লড়াইয়ে ফিরেছে জিম্বাবুয়ে। দুজনই তুলে নিয়েছেন ফিফটি।

আগের ম্যাচে বীরোচিত সেঞ্চুরিতে জয়ের নায়ক রাজা ও চাকাভা দুজনই ৫৮ রানে অপরাজিত আছেন।

রাজাকে আউট করার সুযোগ পেয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। রান আউটের সহজ সুযোগ মিস করেন এ তরুণ। পরে মিরাজের বলেই একটি স্টাম্পিংয়ের সুযোগ হারান মুশফিকুর রহিম। যার মাশুল দিচ্ছে বাংলাদেশ। পঞ্চম উইকেট জুটি অবিচ্ছিন্ন আছে ১০৮ রানে।

এই প্রতিবেদন লেখার সময় জিম্বাবুয়ের সংগ্রহ ৩০ ওভারে ৪ উইকেটে ১৫৭ রান। শেষ ২০ ওভারে স্বাগতিকদের করতে হবে ১৩৪ রান।

বিষয়:চাকাভা তাইজুল মাহমুদউল্লাহ মিরাজ রাজা হাসান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…