চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাহিদের না থাকা নিয়ে যা ভাবছেন সিমন্স

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৭ অপরাহ্ন ২৭, এপ্রিল ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: সিলেট টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে বল হাতে দারুণ করেছেন নাহিদ রানা। টাইগার পেসারের গতি সামাল দিতে বেশ বেগ পেতে হয়েছিল জিম্বাবুয়ে ব্যাটারদের। প্রথম ইনিংসে তিন উইকেট শিকার করেছিলেন। দ্বিতীয় ইনিংসে অবশ্য সাফল্য পাননি। চট্টগ্রাম টেস্টের দলে নেই ২২ বর্ষী পেসার। পিএসএল খেলতে পাকিস্তান গেছেন। নাহিদের না থাকায় পেস ইউনিটে কিছুটা হলেও শক্তি খর্ব হয়েছে বাংলাদেশের। কোচ ফিল সিমন্স অবশ্য তা বলছেন না।

সোমবার চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে নাহিদকে নিয়ে বলেছেন বাংলাদেশের ক্যারিবীয় কোচ।

বাংলাদেশের শক্তি খর্ব হয়েছে কিনা প্রশ্ন তিনি বলেছেন, ‘শক্তি হারিয়েছি বলব না। গতি হারিয়েছি বলতে পারেন। রানার চলে যাওয়ার ফলে। এখানে স্কিলড বোলারও আছে। চট্টগ্রামে আসলে স্লো উইকেট হয়ে থাকে। আশা করি কিছুটা টার্ন বের করতে পারব। এখানের পেসাররা কাজটা করে দিতে পারব।

চট্টগ্রাম টেস্টে পেস ইউনিটে হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও তানজিম সাকিবে ভরসা রাখছেন কোচ। বলেছেন, ‘আমাদের স্কিলে ফোকাস করতে হবে। হাসান ৫ উইকেট নিয়েছে পাকিস্তানে, বেশি একটা পার্থক্য নয়। খালেদ ভালো করছে, সাকিব তরুণ এখনও। আমার মনে হয় এখানেও আমাদের ভালো পেসার রয়েছে।’

সাদা বলের ক্রিকেটে জাত চিনিয়েছেন তানজিম সাকিব। লাল বলের ক্রিকেটে এখনও অভিষেক হয়নি। জিম্বাবুয়ে সিরিজের দলে আছেন। সুযোগ পেলে টেস্টেও তিনি ভালো করবেন, আশাবাদী সিমন্স। বলেছেন, ‘আমার মনে হয় সে যেকোনো ফরম্যাটেই ভালো করতে পারবে। যে লেন্থে সে বল করে, দারুণ পেসও আছে। সাদা বলে স্টাম্পে হিট করে। কট বিহাইন্ড করে প্রায়ই। আশা করি সে ভালো করতে পারবে।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চট্টগ্রাম টেস্টজিম্বাবুয়েনাহিদবাংলাদেশ-জিম্বাবুয়েলিড স্পোর্টসসাকিবসিমন্স
শেয়ারTweetPin

সর্বশেষ

রুমিন ফারহানার আড়ং অভিজ্ঞতা

মার্চ ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

‘সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন বিষয়ে সংসদে সিদ্ধান্ত হবে’

মার্চ ১৫, ২০২৬

গঙ্গা চুক্তি নবায়নে বাংলাদেশকে জরুরি ভিত্তিতে প্রস্তুতি নেওয়ার পরামর্শ

মার্চ ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব বিচারাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী

মার্চ ১৫, ২০২৬

১৫ মার্চ ১৯৭১: বঙ্গবন্ধুর সাথে বৈঠক করতে ঢাকা আসেন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান

মার্চ ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT