চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিতেও সেমিতে যাওয়া হলো না মেয়েদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৭ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে গ্রুপ পর্বে ছিল অপরাজেয়। সুপার সিক্সের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার কাছে হার। শেষ ম্যাচে জয় পেলেও সেমিফাইনালে যাওয়া হলো না বাংলাদেশের। রানরেটে পিছিয়ে থেকে আক্ষেপ নিয়েই শেষ করতে হচ্ছে বিশ্বকাপ মিশন।

বুধবার সুপার সিক্স পর্বে নিজেদের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে হারায় বাংলাদেশ। টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৬৯ রান সংগ্রহ করে সংযুক্ত আরব আমিরাত। ৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬৫ বল হাতে রেখে ৫ উইকেটে জয় পায় বাংলাদেশ।

এই ৬ জয়ে পয়েন্ট নিয়ে সুপার সিক্সে গ্রুপ- ১ টেবিলের তিনে ওঠে দিশা বিশ্বাসের দল। সমান ৬ পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে সেমিফাইনাল নিশ্চিতে করেছে ভারত ও অস্ট্রেলিয়া। ২.৮৪৪ রানরেটে টেবিলের শীর্ষে ভারত। ২.২১০ রানরেটে সুপার সিক্সে রানার্সআপ অস্ট্রেলিয়া। বাংলাদেশের রানরেট ১.২১১।

পচেফস্ট্রুমে ইনিংসের প্রথম ওভারে আরব আমিরাতের দুই উইকেট তুলে নেন মারুফা আক্তার। ব্যাটিং বিপর্যয়ে পড়া মধ্যপ্রাচ্যের দলটির হাল ধরেন মাহিকা গৌর ও লাবণ্য কেনি। ৯ম ওভারের শেষ বলে দলীয় ৩৬ রানে মাহিকাকে ফেরান রিয়া আক্তার শিখা।

১১ তম ওভারের ২য় বলে দলীয় ৩৭ রানে রানআউট হয়ে ফেরেন ইশিথা জেহরা। চার উইকেট তুলে নিয়ে আরব আমিরাতকে চাপে রাখে দিপা-রাবেয়ারা। এরপর দলীয় ৬২ থেকে ৬৬ রানের মধ্যে আরও পাঁচ ব্যাটারকে ফেরান টাইগ্রেসরা।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৬৯ রান করে সংযুক্ত আরব আমিরাত। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ বলে ২৯ রান করেন লাবণ্য কেনি। বাংলাদেশের পক্ষে রাবেয়া খান ৩টি ও মারুফা আক্তার নেন ২টি উইকেট।

Reneta

৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার মিষ্টি শাহার উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ২১ ও ২২ রানে আফিয়া প্রত্যাশা ও সুমাইয়ার উইকেট হারায় বাংলাদেশ।

৪৬ রানের জুটি গড়ে বাংলাদেশের জয়ের ভীত গড়ে দেন রাবেয়া খান ও স্বর্না আক্তার। জয় থেকে ২ রান দূরে থাকতে রাবেয়া খান ও ১ রান দূরে থাকতে আউট হন স্বর্না আক্তার। রাবেয়া ১৩ বলে ১৪ ও স্বর্না ১৯ বলে ৩৮ রান করেন। শেষ পর্যন্ত উন্নতি আক্তার ও দিশা বিশ্বাস মিলে ৬৫ বল হাতে রেখে দলের জয় নিশ্চিত করেন। আরব আমিরাতের পক্ষে ২টি করে উইকেট নেন ইন্ধুজা নন্দকুমার ও সামাইরা ধরনিধারকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশলিড স্পোর্টসসংযুক্ত আরব আমিরাতসুপার সিক্স
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগাল জার্সিতে শেষ ম্যাচ কিনা, জানালেন রোনালদো

জুলাই ৭, ২০২৬

ইউরো শিরোপা জয় বিশ্বকাপের সমতুল্য: রোনালদো

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কৃষক অপহরণের অভিযোগে এনসিপি নেতা আটক, থানার সামনে বিক্ষোভ

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও সংসদে বসছে বাজেট অধিবেশন

জুলাই ৭, ২০২৬

জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার নিয়ে নতুন নির্দেশনা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT