টি-টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের ‘ডি’ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। দুই দলই দুই ম্যাচের একটিতে জিতে সমান পয়েন্ট নিয়ে ‘সুপার-এইট’ রাউন্ডে ওঠার লড়াইয়ে পরস্পরের মুখোমুখি। ম্যাচ শুরু হবে আজ রাত সাড়ে আটটায়। এই ম্যাচে জিতবে যে দল, সাউথ আফ্রিকার পর ‘ডি’ গ্রুপের দ্বিতীয় দল হিসাবে অনেকটাই নিশ্চিত হবে তাদের পরের রাউন্ডে ওঠা।






