চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০০ বছরেও চাঁদে পা রাখতে পারবে না বাংলাদেশ: তসলিমা নাসরিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৬ অপরাহ্ন ২৪, আগস্ট ২০২৩
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

সম্প্রতি চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম দেশ হিসেবে পা ফেলেছে ভারত। এই ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলছে নানান আলোচনা। এবার এই বিষয়ে মুখ খুললেন লেখিকা তসলিমা নাসরিন।

গতকাল (২৩ আগস্ট) বুধবার ভারতের চন্দ্রযান-৩ চাঁদের মাটিতে অবতরণ করার পর সন্ধ্যায় একটি ফেসবুক পোস্টের মাধ্যমে ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিন তার প্রতিক্রিয়া জানিয়েছেন। পোস্টে তিনি একসময় বৃহত্তর ভারতের অংশ থাকা দুটি দেশ বাংলাদেশ এবং পাকিস্তানের সুদূর ভবিষ্যতেও চাঁদে অবতরণ করার বিষয়ে সন্দেহ প্রকাশ করেন।

ফেসবুক পোস্টে তসলিমা নাসরিন বলেন, ভারত এখন চাঁদে। চন্দ্রযান-৩ আলতো ভাবে চাঁদের মাটিতে পা রাখলো এই মাত্র। অভিনন্দন ভারত। অনেকে বলবে, এত দারিদ্র, এত লোক খেতে পায় না, এত লোকের বাড়িতে টয়লেট নেই, কী দরকার চাঁদে গিয়ে, এত টাকা খরচ করে? আমি বলবো, বিজ্ঞানের অগ্রগতির দরকার সব সময়। একই সঙ্গে দারিদ্রও দূর করা দরকার, শিক্ষা, স্বাস্থ্য, সচেতনতাও বাড়ানো দরকার। একটির উন্নতি করতে গেলে আরেকটির উন্নতি স্থগিত রাখতে হয় না।

এরপর বাংলাদেশ এবং পাকিস্তানের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ভারতের এককালের অংশ বাংলাদেশ এবং পাকিস্তানের কি আগামী ১০০ বছরে চাঁদে পা রাখা সম্ভব? না। তারা ধর্মে ডুবে আছে, বিজ্ঞানকে দূরে সরিয়ে। কোরআনই নাকি তাদের বিজ্ঞান। যতদিন কোরআন তাদের বিজ্ঞান শেখাবে, ততদিন তাদের দৌড় মসজিদ পর্যন্ত, চাঁদ বা মঙ্গলগ্রহ পর্যন্ত নয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চন্দ্রযান-৩তসলিমা নাসরিনপাকিস্তানবাংলাদেশভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছুটছে ‘বনলতা এক্সপ্রেস’, আরো তিন দেশের ৫২ থিয়েটারে মুক্তি

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

স্কুল সময়ে যানজট নিরসনে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ

মার্চ ৩১, ২০২৬
জ্বালানি বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী, ছবি: সংগৃহীত।

‘জ্বালানি কার্ড’ ও জ্বালানির মজুদ বিষয়ে যা জানাচ্ছে মন্ত্রণালয়

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

গোলাপি রঙে রাঙানো হাতির ফটোশুট ও মৃত্যুকে ঘিরে বিতর্ক

মার্চ ৩১, ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সাজ্জাদুল ইসলাম কাবুল, ছবি: সংগৃহীত।

জ্বালানি সরবরাহ বাড়াতে পাম্প মালিকদের দাবি

মার্চ ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT