চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রান নিয়ে ‘সন্তুষ্ট’ মিরাজ, ভালো করেননি বোলাররা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৮ পূর্বাহ্ন ০৯, ডিসেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

টেস্ট সিরিজে শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সমতায় শেষ করে বাংলাদেশ। লাল বলের ক্রিকেটে পাওয়া আত্মবিশ্বাস টাইগাররা টেনে আনতে পারলেন না সাদা বলে। হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে মেহেদী হাসান মিরাজের দল। ক্যারিবীয়দের বিপক্ষে ব্যাটারদের নিয়ে সন্তুষ্ট মিরাজ, বলছেন দিনটি কঠিন ছিল বোলারদের।

সেন্ট কিটসে সোমবার টসে জিতে আগে ব্যাটে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৪ রানের পুঁজি দাঁড় করায় বাংলাদেশ। সর্বোচ্চ ৭৪ রান করেন অধিনায়ক মিরাজ। জবাবে ৪৭.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে ওয়েস্ট ইন্ডিজ।

তিনশর কাছাকাছি রান করেও জয় পায়নি বাংলাদেশ। তবে ব্যাটারদের রান পাওয়াতে সন্তুষ্ট মিরাজ। বলেছেন, ‘হ্যাঁ আমরা সন্তুষ্ট ছিলাম। এই ধরনের পিচে ২৯৪ রান ভালো একটি স্কোর। কৃতিত্ব তাদেরই দিতে হবে, বিশেষ করে হোপ-রাদারফোর্ডকে। তারা এই উইকেটে দারুণ একটি জুটি পেয়েছে।’

‘আমাদের বোলারদের জন্য দিনটি কঠিন ছিল। তবে বোলিংয়ের শুরুটা আমরা ভালোই করেছিলাম। বিশেষ করে নাহিদ-তাসকিন এবং তানজিম। তারা সত্যিই ভালো বোলিং করেছে। কিন্তু পুরো ম্যাচের বিবেচনায় আমরা ভালো বোলিং করতে পারিনি। সঠিক সময়ে উইকেট তুলে নিতে পারিনি। তারপরও উইকেট ভালো ছিল। এই ম্যাচ থেকে অনেককিছু শেখার আছে, যা পরের ম্যাচে কাজে লাগাতে পারব। সামনে আমাদের ভালো সুযোগ আছে।’

একই ভেন্যুতে মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় সকাল সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে লড়াই।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজবাংলাদেশমিরাজলিটনলিড স্পোর্টসসেন্ট কিটসসৌম্য
শেয়ারTweetPin

সর্বশেষ

এপ্রিলে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড, সূচি-ভেন্যু জানা গেল

মার্চ ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাবি ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী ফাহিম গ্রেপ্তার

মার্চ ১৬, ২০২৬

শিল্পপতি সৈয়দ মঞ্জুর এলাহী’র প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

মার্চ ১৬, ২০২৬

‘প্রেশার কুকার’সহ ঈদের পাঁচ সিনেমা মুক্তিতে বাধা নেই

মার্চ ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত

মার্চ ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT