চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড় সংগ্রহের আশা জাগিয়েও ২২৭ করলো বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৭ অপরাহ্ন ১৭, এপ্রিল ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

মেয়েদের বিশ্বকাপের বাছাইয়ের চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা চতুর্থ জয়ের খোঁজে ছিল বাংলাদেশ। শুরুতে ওপেনিং জুটিতে ভাঙনের পর শারমিন আক্তার সুপ্তা ও ফারজানা হকের ১১৮ রানের জুটিতে বড় সংগ্রহের আশা করছিল নিগার সুলতানা জ্যোতির দল। তবে উইন্ডিজ মেয়েদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুর ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশ।

লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান তোলে টিম টাইগ্রেস। বাংলাদেশ দলে সর্বোচ্চ ৬৭ রানের ইনিংস খেলেন শারমিন আক্তার সুপ্তা। উইন্ডিজের মিডিয়াম পেসার অ্যালিয়া অ্যালিন নেন চার উইকেট।

এদিন ওপেনিংয়ে কিছুটা পরিবর্তন আনে বাংলাদেশ। ইসমাহ তানজিমের ধারাবাহিক ব্যর্থতায় ফারজানা হকের সাথে প্রথমে ব্যাট করতে আসেন টপঅর্ডার ব্যাটার সোবহানা মোস্তারি। তবে সুবিধা করতে পারেননি এ ডানহাতি ব্যাটার, আউট হন মাত্র ৬ রানে। তার আউটে ফারজানার সাথে দলের হাল ধরেন ফর্মে থাকা শারমিন সুপ্তা।

শুরুতেই ঝড়ো ইনিংস খেলে ফিফটি তুলে নেন সুপ্তা। আসরে ডানহাতি ব্যাটারের এটি দ্বিতীয় ফিফটি এটি। ফারজানার সাথে সুপ্তা জুটি গড়েন শতরানের। দ্বিতীয় উইকেটে তাদের সেই ইনিংস থামে ১১৮ রানে, ৪২ করে অ্যালিয়া অ্যালিনের বলে আউট হন ফারজানা। ফারজানার পর সুপ্তাও বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। ওই অ্যালিনের বলে ৬৭ রানে সাজঘরে ফেরেন।

সুপ্তা-ফারজানার পর বাংলাদেশের আর কোনো ব্যাটার বড় কোনো জুটি গড়তে পারেননি। ফর্মে থাকা অধিনায়ক জ্যোতি করেন মাত্র ৫ রান। নবম উইকেটে নাহিদা আক্তার ও রাবেয়া খানের ৩২ বলে ৩১ রানের জুটিতে কোনোরকম ২০০ পার করে টাইগ্রেসরা। ২০ বলে ২৩ রানে অপরাজিত থাকেন রাবেয়া।

উইন্ডিজের মিডিয়াম পেসার অ্যালিয়া অ্যালিন বাংলাদেশের ব্যাটিংয়ে ধস নামান, ৩০ বর্ষী এ পেসার একাই নেন ৪ উইকেট। ২টি করে উইকেট নেন অধিনায়ক হেইলি ম্যাথুজ ও আফি ফ্লেচার। হেনরি নেন বাকি উইকেটটি।

Reneta

লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে বিশ্বকাপ বাছাইয়ে নেমে প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে রেকর্ড রান সংগ্রহ করেছির বাংলাদেশ। আগে ব্যাটে নামা টাইগ্রেস দল নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭১ রানের সংগ্রহ গড়েছিল। ওয়ানডেতে যা টাইগ্রেসদের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড। এবার সেটিও ছাড়িয়ে গেলেন জ্যোতিরা। টাইগ্রেসদের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড এখন ২৭৬ রানের।

ভারতের মাটিতে চলতি বছরের নভেম্বরে হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ৬ দলের বাছাইপর্ব শেষে সেখানে জায়গা করে নেবে দুদল। রাউন্ড রবিন লিগ পদ্ধতির বাছাইপর্বে প্রতিটি দল একে অন্যের মুখোমুখি হবে। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। বাছাইপর্বে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশের পরের ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। ১৯ এপ্রিল স্বাগতিকদের বিপক্ষে নামবেন জ্যোতি-নাহিদারা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যালিনওয়েস্ট ইন্ডিজনাহিদাফারজানাবাংলাদেশরাবেয়ালিড স্পোর্টসশারমিন
শেয়ারTweetPin

সর্বশেষ

ভিউ ও সাবস্ক্রিপশনে রেকর্ড ভাঙলো ‘চক্র ২’!

এপ্রিল ৩, ২০২৬

সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল

এপ্রিল ৩, ২০২৬
সাবিত মাহমুদ শাওন | ছবি: সংগৃহীত

উত্তরায় বাসা থেকে জাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

এপ্রিল ৩, ২০২৬

সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩

এপ্রিল ৩, ২০২৬

ঈদে ‘সুড়ঙ্গ ২’ নয়, আসতে পারে ‘পুলসিরাত’

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT