চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঐতিহাসিক লালবাগ কেল্লায় উন্মোচিত হল বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের ট্রফি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০১ পূর্বাহ্ন ১৭, অক্টোবর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

দুই বছরের বেশি সময় পর মিরপুরে ফিরছে ওয়ানডে সিরিজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে মেহেদী হাসান মিরাজের বাংলাদেশ। যার ট্রফি উন্মোচিত করা হল ১৭’শ শতকের মুঘল ঐতিহ্যের স্মৃতিবিজড়িত ঢাকার ঐতিহাসিক লালবাগ কেল্লার পরী বিবির মাজার প্রাঙ্গণে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানায়, এই আয়োজন কেবল ক্রিকেটই নয়, দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও পর্যটনের সৌন্দর্য তুলে ধরার একটি প্রচেষ্টা। এটি বিসিবির ‘ক্রিকেট ট্যুরিজম উদ্যোগ’-এর অংশ এবং বাংলাদেশ পর্যটন বোর্ডের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। মিরপুরে সবশেষ ২০২৩ সালের সেপ্টেম্বরের পর গড়ায়নি পঞ্চাশ ওভারের কোন আন্তর্জাতিক ম্যাচ।

গতবছর ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছিল বাংলাদেশ। ফিরতি সিরিজে লাল-সবুজদের সামনে সুযোগ ক্যারিবীয়দের বিপক্ষে জয়ে ফেরার৷ ওই হোয়াইটওয়াশের আগে অবশ্য উইন্ডিজের বিপক্ষে টানা ১১ ম্যাচ জিতেছিল টিম টাইগার্স।

সাম্প্রতিক সময়েও ওয়ানডে সংস্করণে একেবারে ছন্দে নেই বাংলাদেশ। দুদিন আগে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হয়েছে মিরাজ বাহিনী। বৃহস্পতিবার মিরাজের নেতৃত্বে ১৬ সদস্যের দল দিয়েছে বিসিবি। আফগানদের বিপক্ষে খেলা ওপেনার নাঈম শেখ ও পেসার নাহিদ রানা বাদ পড়েছেন। দলে এসেছেন ওপেনার সৌম্য সরকার ও অভিষেকের অপেক্ষায় থাকা উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন।

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজট্রফি উম্মোচণবাংলাদেশমেহেদী হাসান মিরাজলালবাগ কেল্লালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতের সংসদে মোদিকে ঘিরে তুমুল হট্টগোল

ফেব্রুয়ারি ৫, ২০২৬

রানতাড়ার রেকর্ড গড়ে বিশ্বকাপের ফাইনালে ভারত

ফেব্রুয়ারি ৪, ২০২৬

আসর শুরুর আগের দিন পৃষ্ঠপোষক পেল বিসিবির নতুন টুর্নামেন্ট

ফেব্রুয়ারি ৪, ২০২৬
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান, ছবি: সংগৃহীত।

বিএনপি শ্রম মর্যাদা ভিত্তিক এবং সমতা ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে চায়: ডা. জুবাইদা রহমান

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনে ইসির নির্দেশ

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT