চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০৯ রান করলেই সিরিজ বাংলাদেশের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৭ অপরাহ্ণ ১৩, জুলাই ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদের ঘূর্ণির সামনে অসহায় হয়ে পড়েছেন নিকোলাস পুরান-রোভম্যান পাওয়েলের মতো ব্যাটাররা। ধুঁকতে ধুঁকতে ১০৮ রানের বেশি করতে পারেনি উইন্ডিজ।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বুধবার টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠিয়েছিল বাংলাদেশ। জবাবে টাইগারদের ১০৯ রানের লক্ষ্য দিতে পেরেছে উইন্ডিজ। প্রথম ম্যাচ জিতে এগিয়ে থাকা টাইগাররা এবার জিতলেই তিন ওয়ানডের সিরিজ আগেভাগে দখলে নেবে।

ব্যাটিংয়ে নেমে এদিন আগেরদিনের মতো শুরুতে ভুল করছিলেন না উইন্ডিজ ওপেনারদ্বয়। শুরু থেকেই সাবধানী ব্যাটিং করতে থাকেন কাইল মেয়ার্স ও শাই হোপ।

পঞ্চম ওভারে প্রথমবার সুযোগ আসে বাংলাদেশের। মেহেদী হাসান মিরাজের একই বলে কট বিহাইন্ড ও স্টাম্পিংয়ের সুযোগ পান নুরুল হাসান সোহান। কোনটাই কাজে লাগাতে পারেননি বাংলাদেশ উইকেটরক্ষক।

অষ্টম ওভারের শেষ বলে নাসুমের ঘূর্ণিতে পরাস্ত হন হোপ। আম্পায়ার আউটের ইশারা করলে রিভিউ নিয়ে বেঁচে যান ডানহাতি ব্যাটার। কোনো উইকেট না হারিয়েও প্রথম ১০ ওভারে মাত্র ২৬ রান তুলতে পারে উইন্ডিজ।

একাদশ ওভারে প্রথম সাফল্যের দেখা পায় বাংলাদেশ। টাইগারদের হয়ে আঘাত হানেন মোসাদ্দেক হোসেন। ১৭ রান করা মেয়ার্সকে বোল্ড করে সাজঘরে ফেরান অফস্পিনার।

Reneta

বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি শামারাহ ব্রুকসও। নাসুমের ঘূর্ণিতে বোল্ড হয়ে ফেরেন ৫ রান করে। নাসুম পরে সময়ের সাথে আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন। ৪৫ বলে ১৮ রান করা শাই হোপকে ফেরান বোল্ড করে। অধিনায়ক নিকোলাস পুরানকে শূন্য রানে বোল্ড করেন।

১৩ রান করা রোভম্যান পাওয়েল শরিফুলের দারুণ এক ডেলিভারিতে ফ্লিক করতে গিয়ে ক্যাচ দেন। পরের ওভারে কিং আউট হন মিরাজের বলে বোল্ড হয়ে। ৪৪ বলে ১১ রান করেছেন ডানহাতি ব্যাটার।

পাওয়েলের বিদায়ের পরের বলে রানআউট হয়ে সাজঘরে ফেরেন আকিল হোসেন। সিরিজের দুই ম্যাচেই রানআউটে কাটা পড়লেন বাঁহাতি স্পিনার।

৩১তম ওভারে আবারও বোলিংয়ে আসেন মিরাজ। পরপর দুই বলে উইকেট তুলে নেন টাইগার অফস্পিনার। ওভারের তৃতীয় বলে রোমারিও শেফার্ডকে বোল্ড করে পরের বলে আলঝারি জোসেফকে সোহানের ক্যাচ বানান।

শেষে গুডাকেশ মটিকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে স্বাগতিক কফিনে শেষ পেরেকটি ঠোকেন মিরাজ। ৮ নম্বরে নেমে ২৪ বলে ২৫ রান করে অপরাজিত ছিলেন কিমো পল, যা উইন্ডিজের সর্বোচ্চ ইনিংস।

টাইগারদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ৩টি উইকেট নিয়েছেন গত ম্যাচে অভিষিক্ত নাসুম আহমেদ। ১টি করে উইকেট পেয়েছেন মোসাদ্দেক হোসেন ও শরিফুল ইসলাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমনাসুমপলমিরাজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঝালকাঠিতে ভাড়া বাসা থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

জুলাই ১৮, ২০২৬

কর্ণফুলীর পানির উচ্চতা বৃদ্ধিতে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট উন্মুক্ত

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি: বিকল্প কোনো রুট কি উপসাগরীয় তেল-গ্যাসের সরবরাহ সচল রাখতে পারবে?

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ঝুঁকিপূর্ণ ভবন উচ্ছেদ, কুয়েতে আশ্রয়কেন্দ্রে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসী

জুলাই ১৮, ২০২৬

ইয়ামালকে ‘অন্তত এবার’ ঐতিহাসিক কিছু গড়ার সুযোগ দেবেন না মেসি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT