ক্রিকেট

উত্তেজনা, রোমাঞ্চ, টাই, সুপার ওভার, শেষে হেরেই গেল বাংলাদেশ

বাংলাদেশের ক্রিকেট দলের অধিনায়ক ও কর্মকর্তারা মাঠে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মাঠে বাংলাদেশের ক্রিকেট দলের অধিনায়ক ও কর্মকর্তারা উপস্থিত, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

মঙ্গলবার গড়াল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ। সব খবর দ্রুত পেতে চোখ রাখুন চ্যানেল আই অনলাইনে। লাইভ ব্লগে পাঠকদের জন্য একত্রে থাকছে টাইগারদের তিন ম্যাচের সিরিজে দ্বিতীয়টির সবকিছু। মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হয়েছে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়। সুপার ওভারে বাংলাদেশকে ১ রানে হারিয়ে সিরিজে ১-১ সমতায় এসেছে ওয়েস্ট ইন্ডিজ।

[vc_row][vc_column]

২১.৩৩

[vc_column_text css=””]
নাটকীয়তা শেষে ম্যাচ টাই করে ওয়েস্ট ইন্ডিজ

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২১.২৬

[vc_column_text css=””]
বাংলাদেশকে হারিয়ে সিরিজে ১-১ সমতায় ওয়েস্ট ইন্ডিজ

দ্বিতীয় ওয়ানডে
ওয়েস্ট ইন্ডিজ সুপার ওভারে ১ রানে জয়ী

বাংলাদেশ: ২১৩/৭ (৫০)
ওয়েস্ট ইন্ডিজ: ২১৩/৯ (৫০)

সুপার ওভার
ওয়েস্ট ইন্ডিজ: ১০
বাংলাদেশ:৯
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২১.০৫

[vc_column_text css=””]
সুপার ওভারেও ক্যাচ হাতছাড়া
রাদারফোর্ডের বিদায়ের পর ক্যাচ তুলেছিলেন ব্রান্ডন কিং। শটে দাঁড়ানো অধিনায়ক মেহেদী হাসান মিরাজ নিতে পারেননি, জীবন পান কিং।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২১.০০

[vc_column_text css=””]
সুপার ওভারে মোস্তাফিজের উইকেট
সুপার ওভারের প্রথম বলে রান নেয়ার পর দ্বিতীয় বল খেলতে যান শেরফান রাদারফোর্ড। শর্ট বল সুইপার কাভারে মারা বলে ক্যাচ নেন সাইফ হাসান।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২০.৫০

[vc_column_text css=””]
সংক্ষিপ্ত স্কোর
ফলাফল: ম্যাচ ড্র, সুপার ওভারে ফলাফল নির্ধারিত হবে।
ওয়েস্ট ইন্ডিজ- ২১৩/৯
শাই হোপ-৫৩*, অ্যালিক অ্যাথানজে-২৮, জাস্টিন গ্রিভস-২৬
রিশাদ হোসেন-২/২৪, তানভীর ইসলাম-২/৪২, নাসুম আহমেদ-২/৩৮

বাংলাদেশ- ২১৩/৭, ওভার- ৫০
সৌম্য সরকার-৪৫, রিশাদ হোসেন- ৩৯, মেহেদী হাসান মিরাজ- ৩২
গুডাকেশ মোতি- ৩/৬৫, আলিক আথানাজে- ২/১৪, আকিল হোসেন- ২/৪১
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২০.২০

[vc_column_text css=””]
রানআউট গ্রিভস
ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটার শাই হোপ ও জাস্টিন গ্রিভস উইকেটে থিতু হয়েছিলেন। ৭৮ বলে ৮১ রানের জুটি ভাঙে রানআউটে। মেহেদী মিরাজের সরাসরি থ্রোতে কাটা পড়েন গ্রিভস, করেন ২৬ রান।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৯.৩১

[vc_column_text css=””]
মোতি ও চেজের বিদায়
গুডাকেশ মোতি এসে ঝড় তোলার চেষ্টা করেছিলেন। তবে তিনি বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। ১৫ রান করে আউট হওয়ার পর আসেন রোস্টন চেজ। তাকে ৫ রানে বিদায় করেছেন নাসুম আহমেদ।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৯.২০

[vc_column_text css=””]
স্পিনের আরেকটি বিশ্ব রেকর্ড
এক ইনিংসে সবচেয়ে বেশি স্পিনারদের বোলিংয়ের রেকর্ডের পর এবার আরও একটি রেকর্ড হল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওয়ানডেতে। এক ম্যাচে স্পিনারদের সবচেয়ে বেশি বোলিংয়ের রেকর্ড হল এই ম্যাচে। ওয়ানডেতে এক ম্যাচে স্পিনাররা সর্বোচ্চ ৭৮.২ ওভার বোলিং করেছেন। ২০১৯ সালে দেরাদুনে আফগানিস্তান-আয়ারল্যান্ড ম্যাচে। ৩১.৩ ওভারে ওই ম্যাচের রেকর্ড ছাড়িয়ে গেছে। বাংলাদেশ এর মধ্যে স্পিনারদের দিয়ে করিয়েছে ২৮.৩ ওভার।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৯.০৪

[vc_column_text css=””]
তানভীরের দ্বিতীয় শিকার রাদারফোর্ড
আগের ওভারে এসে উইকেট তুলে নিয়েছিলেন তানভীর। পরে এসে আরেকটি উইকেট নিয়েছেন এ বাঁহাতি স্পিনার, আউট করেছেন শেরফান রাদারফোর্ডকে।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৮.৫০

[vc_column_text css=””]
তানভীরের শিকার অগাস্তে
উইকেটে থেকে খানিকটা ব্যাট করেছিলেন আকিম অগাস্ট। ২৩তম ওভারের শেষে তানভীর ইসলামের বলে স্কয়ার লেগে ক্যাচ দেন। বুলেটগতির ক্যাচ নেন রিশাদ হোসেন। অগাস্টের থেকে এসেছে ১৭ রান।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৮.৪৫

[vc_column_text css=””]
ফিরেছেন কার্টি
উইকেটে বেশ থিতু হয়েছিলেন কেসি কার্টি। ২২তম ওভারে তাকে ফিরিয়েছেন রিশাদ হোসেন। বাঁহাতি এ ব্যাটার ৫৯ বল খেলে করেছেন ৩৫ রান।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৮.৪০

[vc_column_text css=””]
ওয়ানডের ৫৪ বছরের ইতিহাসে প্রথম কোন দল এই ইতিহাস গড়ল।

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৮.১২

[vc_column_text css=””]
রিশাদ আসলেন, উইকেট তুলে নিলেন
পাওয়ার প্লের পর প্রথম বোলিংয়ে এসেছিলেন রিশাদ হোসেন। এসেই তুলে নিয়েছেন অ্যালিক অ্যাথানজের উইকেট। ৪২ বলে ২৮ রান করেছেন এ বাঁহাতি ব্যাটার।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৮.১০

[vc_column_text css=””]
আগের রেকর্ডটি ছিল মাশরাফী বিন মোর্ত্তজার।

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৭.৫২

[vc_column_text css=””]
পাওয়ার প্লে
প্রথম ওভারের দ্বিতীয় বলে উইকেট হারানোর পর সাবধানে ব্যাট করছেন ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটার। পাওয়ার প্লের ১০ ওভারে মাত্র ৩৪ রান তুলেছে তারা। সফরকারীরা সব স্পিনার খেলালেও বাংলাদেশ পেস বোলার নিয়েছে।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৭.২০

[vc_column_text css=””]
দ্বিতীয় বলে নাসুমের উইকেট শিকার 
প্রথম ওভারের দ্বিতীয় বলে প্রথম উইকেট তুলে নিয়েছেন নাসুম আহমেদ। ব্রান্ডন কিংকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন। আম্পায়ার সাড়া দিলে রিভিউ নেন, তবে বিফলে যায় সেই রিভিউ।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৭.১৯

[vc_column_text css=””]
২০ বছর আগের রেকর্ড ভাঙলেন রিশাদ
ওয়ানডেতে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এক ইনিংসে নূন্যতম ৩০ রান করা সর্বোচ্চ স্ট্রাইকরেটের রেকর্ড এখন রিশাদ হোসেনের। ২৭৮.৫৭ স্ট্রাইকরেটে ১৪ বলে ৩৯ রান করেছেন টাইগার স্পিনার। আগের রেকর্ডটি ছিল মাশরাফী বিন মোর্ত্তজার। ২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে ২৭৫ স্ট্রাইকরেটে ১৬ বলে ৪৪ রান করেছিলেন তিনি।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৬.৫২

[vc_column_text css=””]
মিরপুর শের-ই-বাংলায় এক অন্যরকম রেকর্ড গড়েছে ওয়েস্ট ইন্ডিজ।

[vc_row][vc_column]

১৬.৫০

[vc_column_text css=””]
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ- ২১৩/৭, ওভার- ৫০
সৌম্য সরকার-৪৫, রিশাদ হোসেন- ৩৯, মেহেদী হাসান মিরাজ- ৩২
গুডাকেশ মোতি- ৩/৬৫, আলিক আথানাজে- ২/১৪, আকিল হোসেন- ২/৪১
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৬.৪৪

[vc_column_text css=””]
রিশাদের ১৪ বলে ৩৯*, বাংলাদেশের ২১৩
শেষদিকে অধিনায়ক মেহেদী মিরাজের অপরাজিত ৩২ ও লেগ স্পিনার রিশাদ হোসেনের ১৪ বলে অপরাজিত ৩৯ রানের ক্যামিওতে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৩ রানে পৌঁছাতে পেরেছে বাংলাদেশ। রিশাদ ৩টি করে ছয়-চার হাঁকিয়েছেন।

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৬.৩২

[vc_column_text css=””]
২৯ বছর আগের রেকর্ড ভাঙল ওয়েস্ট ইন্ডিজ
ওয়ানডেতে এক ইনিংসে সর্বোচ্চ স্পিন বোলিং করার রেকর্ড গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১৯৯৬ সালে এক ইনিংসে শ্রীলঙ্কা স্পিনারদের দিয়ে করিয়েছিল ৪৪ ওভার। মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে এপর্যন্ত ৪৬ ওভার স্পিনারদের দিয়ে করিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৬.২৭

[vc_column_text css=””]
সোহানও আউট
২৪ বলে ২৩ করে মোতির বলে ফিরতি ক্যাচ দিলেন নুরুল হাসান সোহান। সপ্তম উইকেট হারাল বাংলাদেশ। ৪৬.৩ ওভারে ১৬৭ সংগ্রহ।

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৬.০২

[vc_column_text css=””]
টিকে থাকতে পারলেন না নাসুম
৩৯তম ওভারের প্রথম দুই বলে নিয়েছিলেন ৮ রান। তবে ওভারের তৃতীয় বলে শর্ট মিডউইকেটে ক্যাচ দিয়েছেন নাসুম। ২৬ বলে ১৪ রান এসেছে তার ব্যাট থেকে।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৫.২৮

[vc_column_text css=””]
৪৫ রানে ফিরলেন সৌম্য
লম্বা সময় এক প্রান্ত আগলে রাখা সৌম‍্য সরকার চেষ্টা করছিলেন বড় শট খেলে রানের গতি বাড়ানোর জন্য। আকিল হোসেনের বলে চেয়েছিলেন বাউন্ডারি মারতে। সেটা হয়নি, উল্টো সীমানায় ক‍্যাচ দিয়ে বিদায় নিলেন বাঁহাতি ওপেনার। ৮৯ বলে তিন চারে ৪৫ রান করেন সৌম‍্য। ৩১ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ১০৪। ক্রিজে মেহেদী হাসান মিরাজের সঙ্গী নাসুম আহমেদ।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৫.১৫

[vc_column_text css=””]
শতরানের আগেই নেই চার উইকেট
বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিলেন মাহিদুল ইসলাম অঙ্কন। পার্ট টাইম স্পিনার আথানাজে হাওয়ায় ভাসানো বলে স্লগ সুইপ খেলেন মাহিদুল। বল চলে যায় বাউন্ডারিতে থাকা ফিল্ডার রাদারফোর্ডের হাতে। ৩৫ বলে ১৭ রান করে ফিরলেন মাহিদুল।
৬ ওভার বোলিং করে ৫ রান খরচায় ২ উইকেট নিয়েছেন আথানাজে।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৫.০৮

[vc_column_text css=””]
চাপে বাংলাদেশ
নাজমুল হোসেন শান্ত ফেরার পর ধীরগতিতে এগোচ্ছে বাংলাদেশ। ২৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৯৪ রান। ৩৩ রানে জীবন পাওয়া সৌম্য ব্যাটিং করছেন ৩৬ রান নিয়ে। মাহিদুল অপরাজিত ১২ রানে।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৪.৩৮

[vc_column_text css=””]
উইকেট উপহার দিলেন শান্ত
সাবলীল ব‍্যাটিং করা নাজমুল হোসেন শান্ত ফিরলেন নিজের উইকেট বিলিয়ে। অনিয়মিত অফ স্পিনার আলিক আথানাজের শর্ট বলে ক‍্যাচ তুলে দিলেন তিনি মিড অনে। সহজেই ক্যাচ নেন ব্র‍্যান্ডন কিং। দুই চারে ২১ বলে ১৫ করে ফিরেছেন তিনি।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৪.২০

[vc_column_text css=””]
বাংলাদেশের ৫০
দুই টপ অর্ডার সাইফ হাসান ও তাওহীদ হৃদয় ফিরলেও রানের চাকা সচল রেখেছেন সৌম্য সরকার। তাকে সঙ্গ দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। ১৩তম ওভারে ৫০ রানের সংগ্রহ পেয়েছে টিম টাইগার্স। ৪৪ বলে ৩২ রান করা সৌম্য ছুটছেন ফিফটির দিকে।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৪.১৪

[vc_column_text css=””]
এবার ফিরলেন হৃদয়
আগের ম‍্যাচে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলা তাওহীদ হৃদয় এবার বেশি দূর যেতে পারলেন না। গুডাকেশ মোতির বলে সহজ ক‍্যাচ দিলেন তিনি। ১৯ বলে ১২ রানে ফিরলেন হৃদয়।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৩.৫০

[vc_column_text css=””]
ছক্কা হাঁকানোর পরের বলেই ফিরলেন সাইফ
শুরুরা দেখে শুনেই করেছিলেন লাল-সবুজদের দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার। পঞ্চম ওভারে বল হাতে আসেন আকিল হোসন। তৃতীয় বলে দারুণ একটি ছক্কা হাঁকানোর পরের বলেই স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছেন সাইফ। ১৬ বলে ৬ রান আসে তার ব্যাট থেকে। ১২ বলে ১১ রান করে ক্রিজে আছেন সৌম্য।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৩.৩০

[vc_column_text css=””]
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
শাই হোপ (অধিনায়ক), আলিক আথানাজে, কেসি কার্টি, আকিম অগাস্তে , রোস্টন চেজ, জাস্টিন গ্রেভস, ব্রেন্ডন কিং, গুডাকেশ মোতি, খ্যারি পিয়ারে, শেরফান রাদারফোর্ড ও আকিল হোসেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৩.১৮

[vc_column_text css=””]
একাদশে চার স্পিনারের সাথে এক পেসার

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৩.০৫

[vc_column_text css=””]
বাংলাদেশ একাদশ
সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম ও নাসুম আহমেদ।

বাংলাদেশ ক্রিকেট দলের নতুন অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত. Channel i News - চ্যানেল আই নিউজ

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৩.০১

[vc_column_text css=””]
টস
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে আগে ব্যাটিং বেছে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

[/vc_column_text][/vc_column][/vc_row]

বিষয়:ওয়ানডে সিরিজ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ মিরপুর মিরাজ হোপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…