শেষ টেস্টে যাদের নিয়ে নামতে পারে বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা শেষ টেস্টের প্রস্তুতি নিচ্ছে, মাঠে আনন্দ ও উত্তেজনা প্রকাশ।. Channel i News – চ্যানেল আই নিউজ
অ্যান্টিগা টেস্টে হতশ্রী পারফরম্যান্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় ব্যবধানে হারে বাংলাদেশ। এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে দ্বিতীয় ও শেষ ম্যাচে লড়াইয়ে নামবে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল। সিরিজ বাঁচাতে একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন।
জ্যামাইকার সাবিনা পার্কে শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে মাঠের লড়াই। অ্যান্টিগা টেস্টে ক্যারিবীয়দের সঙ্গে ২০১ রানের বড় হারের পর এবার ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশের।
টাইগারদের ওপেনিং জুটিতে আসতে পারে বড় পরিবর্তন। প্রথম ম্যাচের দুই ইনিংসে মিলিয়ে মাহমুদুল হাসান জয়ের ব্যাট থেকে এসেছে কেবল ১১ রান, অন্যদিকে আরেক ওপেনার জাকির হাসান করেন ১৫ রান। তাদের পরিবর্তে একাদশে আসতে পারেন সাদমান ইসলাম ও মাহিদুল ইসলাম অঙ্কন।
এছাড়াও পেসারদের মধ্যে কাউকে বিশ্রাম দিতে পারে টিম ম্যানেজমেন্ট। শরিফুলকে বিশ্রাম দেয়ার সম্ভাবনা বেশি। এতে একাদশে সুযোগ হতে প্রথম ম্যাচে না খেলা পেসার নাহিদ রানার।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মাহমুদুল হাসান জয়/শাদমান ইসলাম, জাকির হাসান/মাহিদুল ইসলাম, মুমিনুল হক, শাহাদাত হোসেন, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), জাকের আলী, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম/নাহিদ রানা।





