চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈশানের রানই টপকাতে পারল না বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৯ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতকে হোয়াইটওয়াশ করার আশা নিয়ে খেলতে নেমে শেষ ম্যাচে ‍উল্টো বিধ্বস্ত হল বাংলাদেশ। চট্টগ্রামে সিরিজের তৃতীয় ম্যাচে ২২৭ রানের বড় ব্যবধানে হেরেছে লিটন দাসের দল।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৪১০ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ গুটিয়ে যায় দেড়শ পেরিয়ে।

ভারত: ৪০৯/৮ (৫০ ওভার) বাংলাদেশ: ১৮২/১০ (৩৪ ওভার)

মিরপুরে মিরাজ ম্যাজিকে সিরিজ জিতে বন্দরনগরীতে যায় বাংলাদেশ। সিরিজ হারের জ্বালা ভারত মেটায় বাংলাদেশকে শেষ ম্যাচে উড়িয়ে দিয়ে। দ্রুততম ডাবল সেঞ্চুরির ইতিহাস গড়ে ২১০ রানের ইনিংস খেলা ঈশান কিষাণকেও দলীয় মোট রানে টপকাতে পারেনি স্বাগতিকরা। ৩৪ ওভারে গুটিয়ে যায় মাত্র ১৮২ রানে।

সাকিব আল হাসান সর্বোচ্চ ৪৩ রান করেন। লিটন দাস ২৯, ইয়াসির আলি ২৫ ও মাহমুদউল্লাহ রিয়াদ ২০ রান করেন। শেষে তাসকিন আহমেদ ১৭ ও মোস্তাফিজুর রহমান ১৩ রান করেন। শেষ উইকেট জুটিতে আসে ৩৩ রান।

শার্দূল ঠাকুর তিনটি উইকেট নেন, অক্ষর প্যাটেল ও উমরান মালিক দুটি করে উইকেট নেন।

Reneta

দুঃস্বপ্নের মতো দিন পার করেছেন বাংলাদেশের বোলাররা। চট্টগ্রামে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ঈশানের ডাবলের দিনে বিরাট কোহলির সেঞ্চুরিতে (১১৩) ভারত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে চারশ পেরিয়ে যায় চার-ছক্কার ফুলঝুরি ছুটিয়ে।

বাংলাদেশের বিপক্ষে প্রথম দল হিসেবে ভারত চারশ’র বেশি রান তুলল। রোহিত শর্মা চোটের কারণে ছিটকে যাওয়ায় পাওয়া সুযোগ দারুণভাবে কাজে লাগান ঈশান। গড়েন ইতিহাস। ওয়ানডেতে পাওয়া প্রথম সেঞ্চুরি টেনে নেন ডাবলে, তাও মাত্র ১২৫ বলে।

২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ২০০ পূর্ণ করেছিলেন ১৩৮ বলে। সেই রেকর্ড ঈশান ভাঙলেন চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে ২৩ চার ও ৯ ছক্কায় সাজানো ইনিংস দিয়ে।

টস জিতে বোলিং বেছে নেয়া বাংলাদেশ শুরুতে শেখর ধাওয়ানকে ফিরিয়ে ভালো কিছুর আভাস দিয়েছিল। সুযোগ এসেছিল বিরাট কোহলিকেও দ্রুত সাজঘরে পাঠানোর। কোহলির ১ রানের সময় লিটন দাসের ক্যাচ মিসের পরের সময়টা রীতিমতো দুঃস্বপ্নের মতো পার করে বাংলাদেশ। ঈশান-কোহলি ২৯০ রানের জুটি গড়েন।

সর্বোচ্চ ৮৯ রান ৯ ওভারে দিয়েছেন তাসকিন আহমেদ। যদিও নিয়েছেন দুটি উইকেট। ৯ ওভারে ৮০ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন ইবাদত হোসেন। সাকিব আল হাসান ১০ ওভারে ৬৮ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইবাদতইশানকোহলিবাংলাদেশ -ভারত সিরিজবাংলাদেশ-ভারত ওয়ানডেমিরাজমুশফিকলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT