চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জলবায়ু ইস্যুতে আর্থিক ও প্রযুক্তির উন্নয়নে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র: পরিবেশমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৫ অপরাহ্ন ১৫, মে ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশ যুক্তরাষ্ট্র যৌথভাবে কাজ করবে। স্মার্ট কৃষি, অভিযোজনে অর্থায়ন ও প্রযুক্তি বিনিময়সহ টেকসই উন্নয়নে সার্বিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র।

বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্রের সহকারি পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আজ বুধবার (১৫ মে) পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে এসব কথা উঠে এসেছে বলে জানান মন্ত্রী।

মন্ত্রী জানান, বৈঠকে নাসার দেওয়া আবহাওয়ার তথ্য বিনামূল্যে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। হিমালয়ের বরফ গলে যাওয়া, বন উজাড় হওয়া, সমুদ্রের পানির উচ্চতা বাড়া, দূষণসহ বিভিন্ন তথ্য পাওয়া যাবে নাসার কাছ থেকে। নাসার স্যাটেলাইট যখন দক্ষিণ এশীয় অঞ্চলে কাজ শুরু করবে তখন বিনামূল্যে বা কম মূল্যে হয়তো স্যাটেলাইটের তথ্য রিয়েল টাইম পাবো।

তিনি বলেন, জলবায়ু, পরিবেশ বিষয়ে সহযোগিতাকে একটা কাঠামোর ভেতর আনতে চাই। জলবায়ু ইস্যুতে শুধু আর্থিক নয়, প্রযুক্তির উন্নয়ন নিয়েও কথা বলেছি। জলবায়ু, পরিবেশ ও টেকসই উন্নয়ন-এর ভিত্তিতে পারস্পরিক সহযোগিতায় বর্তমান সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়াই দুই দেশের লক্ষ্য।

তিনি বলেন, পৃথিবীর দশটা নদীর মধ্যে বাংলাদেশের দুটো নদী প্লাস্টিক বর্জ্য দূষণের জন্য দায়ী।

মন্ত্রী বলেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ক কীভাবে আরও এগিয়ে নিতে পারি সে বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচনের আগে হয়তো তাদের একটা অস্বস্তি ছিল। তাদের একটা অবস্থান ছিল। এখন আর নেই। আমাদের তো ছিলনা। এসব রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়নি।

Reneta

ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে বৈঠক শেষে জানান ডোনাল্ড লু।

ট্যাগ: ডোনাল্ড লুদ্বিপাক্ষিক বৈঠকবাংলাদেশ-যুক্তরাষ্ট্রসাবের হোসেন চৌধুরী
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্ষমতাই তাকে অনুসরণ করে…

ফেব্রুয়ারি ২, ২০২৬

বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কট, যা বলল আইসিসি

ফেব্রুয়ারি ২, ২০২৬

৯ জনের ভায়োকানোর বিপক্ষে জয় পেল রিয়াল

ফেব্রুয়ারি ১, ২০২৬

অস্ট্রেলিয়াকে রেকর্ড ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

ফেব্রুয়ারি ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT