চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোলারদের উপর বিশ্বাস ছিল এশিয়া চ্যাম্পিয়ন টাইগার অধিনায়কের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫২ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল এশিয়া চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে, উল্লাসে ভাসছে দল. Channel i News - চ্যানেল আই নিউজ

সংযুক্ত আরব আমিরাতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে ৫৯ রানে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জিতেছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন হওয়ার পথে আগে ব্যাট করা বাংলাদেশের সংগ্রহ খুব একটা বড় ছিল না। ১৯৮ রানে থামার পরও বোলারদের উপর বিশ্বাস ছিল অধিনায়ক আজিজুল হক তামিমের। বোলাররা তার বিশ্বাসের প্রতিদানও দিয়েছেন।

ম্যাচশেষে শিরোপা জয়ের মঞ্চে আজিজুল জানিয়েছেন, ‘অল্পরানে আটকে গেলেও আত্মবিশ্বাসী ছিলাম। জানতাম, আমাদের বোলাররা কী করতে পারে।’

শিরোপা জয়ের পর ভালো লাগার কথা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক, সঙ্গে সমর্থকদেরও ধন্যবাদ জানিয়েছেন। বলেছেন, ‘খুব ভালো লাগছে। আল্লাহকে ধন্যবাদ। আমরা সবাই খুব খুশি। আমাদের সব সমর্থক এবং বাংলাদেশের সব মানুষকে ধন্যবাদ।’

Banglabid

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার ফাইনালে ব্যাটে খুব একটা আলো ছড়াতে পারেনি বাংলাদেশ। দুইশ’র আগে থেমেছিল। বল হাতে দারুণ করেছেন আজিজুল হাকিম তামিম ও ইকবাল হোসেন ইমনরা। দাপুটে বোলিংয়ে ভারতকে ৫৯ রানে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ২০২৩ আসরে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে শিরোপা জিতেছিল যুবা টিম টাইগার্স।

শিরোপা ধরে রাখার অভিযানে টসে হেরে ব্যাটে নামে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারের ৫ বল বাকি থাকতে সব উইকেট হারিয়ে ১৯৮ রানে পুঁজি পায় আজিজুল হাকিম তামিমের দল। জবাবে ৩৫.২ ওভারে ১৩৯ রানে গুটিয়ে যায় ভারত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপআজিজুলইমনফাইনালবাংলাদেশবাংলাদেশ অনূর্ধ্ব-১৯ভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কিশোর ক্রিকেটারের সাথে সংঘর্ষে প্রান হারালেন মেন্ডিসের স্কুল জীবনের কোচ

আগস্ট ১৪, ২০২৬

দাম কমল ডলারের, দেশের বাজারে এর প্রভাব কী?

আগস্ট ১৪, ২০২৬

সিয়ামের পোস্টে ‘আন্ধার’-এর নতুন চমক!

আগস্ট ১৪, ২০২৬

সোনার হরিণ ধরার স্বপ্ন অধরাই রয়ে গেল: লিসবনে ঘুমন্ত অবস্থায় যশোরের প্রবাসীর মৃত্যু

আগস্ট ১৪, ২০২৬

এশিয়া কাপের জন্য কেমন দল সাজাল বাংলাদেশ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT