চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকে হারিয়ে টানা দ্বিতীয় এশিয়া চ্যাম্পিয়ন বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৪ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটাররা জয় উদযাপন করছে, ভারতের বিরুদ্ধে ম্যাচে টানা দ্বিতীয় এশিয়া চ্যাম্পিয়ন. Channel i News - চ্যানেল আই নিউজ

সংযুক্ত আরব আমিরাতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে দুইশর কাছে থেমেছিল বাংলাদেশ। পরে বোলাররা ছিলেন ধারাবাহিক। আজিজুল হাকিম তামিম ও ইকবাল হোসেন ইমনদের দাপুটে বোলিংয়ে ভারতকে ৫৯ রানে হারিয়ে টানা দ্বিতীয়বার এশিয়া কাপ শিরোপা জিতেছে বাংলাদেশ। ২০২৩ আসরে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল যুবা টিম টাইগার্স।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার শিরোপা ধরে রাখার অভিযানে টসে হেরে ব্যাটে নামে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারের ৫ বল বাকি থাকতে সব উইকেট হারিয়ে ১৯৮ রানে পুঁজি দাঁড় করায় আজিজুল হাকিম তামিমের দল। জবাবে ৩৫.২ ওভারে ১৩৯ রানে গুটিয়ে যায় ভারত।

দুইশ লাগোয়া লক্ষ্যে নামা ভারতের শুরুতেই দুই উইকেট তুলে নেন বাংলাদেশ। ৪ রানে আয়ুষকে ফেরান আল ফাহাদ। ২৪ রানে দ্বিতীয় সাফল্য এনে দেন মারুফ মৃধা। বৈভব সূর্যবংশীকে ফেরান ৯ রানে। বাংলাদেশের তৃতীয় সাফল্য আসে ৪৪ রানে। আন্দ্রে সিদ্ধার্থকে ফেরান রিজান হোসাইন।

Banglabid

দলীয় ৭৩ রানে টাইগারদের জোড়া সাফল্য এনে দেন ইকবাল হোসেন ইমন। ৪৩ বলে ২১ রান করা কেপি কার্থিকেয়া ফেরানোর পর রানের খাতা খোলার আগেই ফেরান নিখিল কুমারকে। ৮১ রানে হরবংশ পাঙ্গালিয়াকে ফিরিয়ে তৃতীয় শিকার তুলে নেন ইমন।

৯২ রানে বাংলাদেশকে সপ্তম সাফল্য এনে দেন আল ফাহাদ, কিরণ চোরমলেকে ফেরান। ব্যাটিং ধসের পর অধিনায়ক মোহাম্মেদ আমান ঘুরে দাঁড়ানোর আভাস দেন হার্দিক রাজকে নিয়ে। ১১৫ রানে আমানকে ফিরিয়ে স্বস্তি এনে এনে দেন বাংলাদেশ অধিনায়ক আজিজুল। ৬৫ বলে ২৬ রান করেন ভারত অধিনায়ক। নিজের পরের ওভারে এসে বিপজ্জনক হয়ে ওঠা হার্দিক রাজকেও ফেরান বাংলাদেশ অধিনায়ক। ১২৪ রানে নবম উইকেট হারায় ভারত। হার্দিক ২১ বলে ২৪ রান করেন।

৩৬তম ওভারে নিজের তৃতীয় ওভারে বলে এসে চেতন শর্মাকে ফিরিয়ে জয় নিশ্চিত করেন আজিজুল। ১২ বলে ১০ রান করেন চেতন শর্মা। ভারত থামে ১৩৯ রানে।

Reneta

আজিজুল হাকিম তামিম ২.২ ওভার বল করে ৮ রান খরচায় ৩ উইকেট নেন। ছিল একটি মেডেন ওভার। ইকবাল হোসেন ইমন ৭ ওভারে ২৪ রান খরচায় নেন ৩ উইকেট। আল ফাহাদ দুটি উইকেট নেন।

এর আগে ব্যাটে নেমে শুরুটা দেখেশুনে করে শেষপর্যন্ত বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। একের পর এক ব্যাটার এসেছেন আর ফিরে যান। বাংলাদেশ ইনিংসে প্রথম আঘাত হানেন ভারতের যুধাজিৎ গুহ। ১৭ রানে ওপেনিং জুটি ভেঙে ফর্মে থাকা কালাম সিদ্দিকীকে সাজঘরের পথ দেখান মিডিয়াম পেসার। ১ রান আসে কালামের ব্যাটে।

আরেক ওপেনার জাওয়াদ আবরারকে নিয়ে দেখেশুনে এগোতে থাকেন ছন্দে থাকা আজিজুল হাকিম তামিম। ২০ রান করে আববার আউট হলে কিছুটা চাপে পড়ে লাল-সবুজ দল। চাপ আরও বাড়ে ছন্দে থাকা অধিনায়ক আজিজুল আউট হলে। ১৬ রান আসে তার ব্যাটে।

৬৬ রানে ৩ উইকেট হারালে হাল ধরেন মোহাম্মদ শিহাব জেমস-রিজান হোসেন। জুটিটি ভাঙেন ভারতের আয়ুষ মাত্রে। ৬২ রানের জুটি ভেঙে আউট হন শিহাব। ৪ চার ও এক ছয়ে ৬৭ বলে ৪০ রান করে যান। পরে দেবাশীষ দেবা ফেরেন কেবল ১ রানে।

৬৫ বলে ৪৭ রান করে রিজান ফিরে গেলে পরপর দুই ওভারে সামিউন বাসির ও আল ফাহাদের উইকেট তুলে নেয় ভারত। বাকিদের আসা-যাওয়ার মাঝে শেষদিকে উইকেটরক্ষক ফরিদ হাসানের ব্যাটে এসেছে ৩৯ রান। ৫ বল বাকি থাকতে সব উইকেট হারিয়ে বসে লাল-সবুজের দল।

ভারতের হয়ে ২টি করে উইকেট নেন চেতন শর্মা, হার্দিক রাজ ও গুহ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপআজিজুলইমনফাইনালবাংলাদেশবাংলাদেশ অনূর্ধ্ব-১৯ভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী

আগস্ট ১৪, ২০২৬

আফগানিস্তানে বোমা হামলায় মেয়র নিহত

আগস্ট ১৪, ২০২৬

আল-কায়েদার নেটওয়ার্ক বিস্তারের নতুন কৌশল, আলোচনায় বাংলাদেশ

আগস্ট ১৪, ২০২৬

জুমার দিন কেন এত গুরুত্বপূর্ণ? ইসলামের দৃষ্টিতে শুক্রবারের বিশেষ মর্যাদা

আগস্ট ১৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

গলায় রুটি আটকে স্কুলছাত্রীর মৃত্যু

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT