চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাফি-রিজানের দাপুটে বোলিংয়ে সমতায় যুবারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৭ অপরাহ্ণ ১৪, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

রাফিউজ্জামান রাফি ও রিজান হোসেনের দুর্দান্ত বোলিংয়ে ১২৮ রানে গুটিয়ে যায় সাউথ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। ছোট লক্ষ্য তাড়ায় নেমে কিছুটা হোঁচট খেলেও বাংলাদেশ জয়ের নোঙরে পৌঁছে যায় ৪ উইকেট হাতে রেখে।

শুক্রবার রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে সিরিজের চতুর্থ ওয়ানডেতে টসে জিতে সাউথ আফ্রিকাকে আগে ব্যাটে পাঠায় বাংলাদেশ। ৩৫.২ ওভার ব্যাট করে ১২৮ রানে থামে তাদের ইনিংস। জবাবে নেমে ২৯ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় তোলে টাইগার যুব দল।

জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-২ সমতায় ফিরল বাংলাদেশ। সোমবার একই মাঠে সিরিজ নির্ধারণী ম্যাচে লড়বে দুদল।

আগে ব্যাটে নেমে রিজান হোসেনের তোপে পড়ে সাউথ আফ্রিকা। নিজের প্রথম ওভারে তুলে নেন দুই উইকেট। ফেরান থিবি গ্যাজাইডে ও ডেভিড টিজারকে। অষ্টম ওভারে দলীয় ৩০ রানে বাংলাদেশকে তৃতীয় শিকার এনে দেন রিজান। ফেরান জোনাথন ফনকে।

চতুর্থ উইকেট জুটিতে ৪০ রান সংগ্রহ করেন প্রিটোরিয়াস ও রিচার্ড সেলেটসোয়ানে। ১৮তম ওভারের শেষ বলে দলীয় ৭০ রানে প্রিটোরিয়াসকে ফেরান রাফি। একপ্রান্ত আগলে প্রিটোরিয়াস করেছেন ৫০ বলে ৪৩ রান। ১৯.৩ ওভারে সেলেটসোয়ানেকেও ফেরান রাফি। ৪৩ বলে ১৮ রান করেন সেলেটসোয়ানে।

নিজের অষ্টম ওভার করতে এসে পরপর দুই বলে কোয়েনা মাফাকা ও ত্রিস্তান লুসকে ফিরিয়ে ৫ উইকেট পূর্ণ করেন রাফি। ১২৮ রানে গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। রাফির ৫ উইকেটের পাশাপাশি রিজান ৩টি ও ওয়াসি নেন ২টি উইকেট।

Reneta

জবাবে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ১২ রানে ফেরেন চৌধুরি মোহাম্মদ রিজওয়ান। মারমুখী ভঙ্গিতে ব্যাট করে ৭.৩ ওভারে দলীয় ৩৮ রানে ফেরেন আদিল বিন সিদ্দিক। ৩ চার ও ১ ছক্কায় ১৬ বলে ২৫ রান করেন তিনি।

৪৬ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। ১১.৩ ওভারে আরিফুল ইসলাম ফেরেন ১২ বলে ৩ রান করে। ১৬.৬ ওভারে ৭৭ রানে পতন হয় চতুর্থ উইকেটের। নাঈম আহমেদ ফেরেন ১৬ বলে ২১ রান করে। পরের ওভারে ১ রানের মধ্যে আরও দুই উইকেট হারিয়ে হোঁচট খায় বাংলাদেশ।

৭৮ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়া টাইগারদের হাল ধরেন মাহফুজুর রহমান রাব্বি ও আশরাফুজ্জামান। চাপ কাটিয়ে দলকে জয়ের নোঙরে পৌঁছান দুই ব্যাটার। ৩০ বলে ২৫ রান করেন আশরাফুজ্জামান, রাব্বি করেন ৩৯ বলে ২৫ রান।

সাউথ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন লিয়াম অ্যাল্ডার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে সিরিজরাজশাহীরাফিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT