স্বাধীনতার আগে পাকিস্তানে জমা থাকা সাড়ে চার বিলিয়ন ডলারের বাংলাদেশি সম্পদ ফেরত আনতে উদ্যোগ নিয়েছে সরকার।
বুধবার (১৬ এপ্রিল) যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ফেসবুক একাউন্ট থেকে দেয়া এক পোস্টে এই কথা জানান।
উপদেষ্টা লিখেন, ১৯৭১ সালের আগে অবিভক্ত পাকিস্তানে থাকা প্রায় ৪ দশমিক ৫২ বিলিয়ন ডলারের সম্পদ ফেরতের দাবি এবার আনুষ্ঠানিকভাবে উত্থাপন করতে যাচ্ছে বাংলাদেশ।
এই দাবিটি তোলা হবে ১৭ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে।







