অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন এবং আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে দুটি নতুন দূতাবাস খোলার প্রস্তাব অনুমোদন করেছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে (সিএও) অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ৪৮তম বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবনাটি অনুমোদন দেওয়া হয়।








