বাংলাদেশ

৫ দেশে নতুন মিশন খুলবে বাংলাদেশ

বাংলাদেশ সরকারের গৃহপ্রতিমন্ত্রী লোগো, বাংলাদেশের মানচিত্রসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সরকারের গৃহপ্রতিমন্ত্রীর অফিসের লোগো, বাংলাদেশের মানচিত্রসহ ডিজাইন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাণিজ্য সম্প্রসারণ ও কূটনৈতিক সংযোগ বাড়াতে ৫ দেশে নতুন মিশন খোলার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার।

সোমবার (১৬ জুন) অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে উপদেষ্টা জানান, ক্রমপরিবর্তনশীল ভূরাজনৈতিক পরিবেশ, আন্তর্জাতিক অর্থনৈতিক বাস্তবতা ও এবং এলডিসি থেকে উত্তরণের প্রেক্ষাপটে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার সঙ্গে রাজনৈতিক সংযোগ জোরদার, বাণিজ্য সম্প্রসারণ ও প্রবাসী বাংলাদেশিদের উন্নয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করতে পাঁচ দেশে নতুন মিশন স্থাপনের উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আয়ারল্যান্ডের ডাবলিন, নরওয়ের অসলো, আর্জেন্টিনার বুয়েনস আয়ারস, জার্মানির ফ্রাঙ্কফুর্ট ও ব্রাজিলের সাও পাওলো শহরে এসব মিশন স্থাপন করা হবে।

বিষয়:বাংলাদেশ মিশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…