চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রী পর্যন্ত গড়ানো বিষয়ে ‘এত আলোচনার’ প্রয়োজন ছিল না

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১০ পূর্বাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

গত জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ চলাকালীন অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। একপর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অবসর ভেঙে তামিম জানিয়েছিলেন, বিশ্বকাপে খেলবেন। কিন্তু নানা কারণে বিশ্বকাপের দলে নেই ৩৪ বর্ষী ওপেনার। সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা মনে করেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সেই আলোচনার পর তামিমের বিশ্বকাপ দলে থাকা নিয়ে কোনো নতুন কথারই প্রয়োজন ছিল না।

মাশরাফীর মতে, দলের সঙ্গে ভারত গিয়ে যদি কোনো সমস্যা হতো তখন সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়া যেত। এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত গড়িয়ে যাওয়ার পর, সেই বিষয়টি নিয়ে তামিমকেও আর বিরক্ত করার প্রয়োজন ছিল না যে কোথায় খেলবেন, কয় নম্বরে খেলবেন। বিশ্বকাপের দল ঘোষণা ওভাবে হয়ে যাওয়া উচিত ছিল বলে মনে করেন ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপে টিম টাইগার্সদের নেতৃত্ব দেয়া ম্যাশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় ৩৯ বর্ষী মাশরাফী বলেছেন, ‘বোর্ডের কেউ না কেউ তামিমের সঙ্গে কথা বলেছে। একপর্যায়ে তামিম হয়ত কিছুটা উত্তেজিত হয়ে যায়। এবং সে দলে থাকতে চায়নি। আমার কাছে মনে হয়েছে এটি ছিল তামিমের ভুল সিদ্ধান্ত।’

‘তামিম হয়তো উত্তেজিত হয়ে তাকে দলে না রাখতে বলেছে। কিন্তু তার ভিত্তিতে তাকে না রাখাটা আসলে কেমন হল? দ্বিতীয়ত, তামিমকে যেটা বলা হয়েছে যে প্রথম ম্যাচটা খেলো না বা খেললেও নিচে ব্যাটিং করো, এই জিনিসটা ক্রিকেট বোর্ডের কারও বলার বিষয় না। এটা বলবে কোচ, অধিনায়ক এবং দলের সঙ্গে যাওয়া নির্বাচক, মূলত টিম ম্যানেজমেন্ট। টিম ম্যানেজমেন্ট বললে বাংলাদেশ থেকেও বলতে পারে, দল ঘোষণার পর ভারতে গিয়েও বলতে পারে। সেটা এত আগে করার কারণ কী, আমি জানি না।’

তামিমের ব্যাপারে মাশরাফী বলেছেন, ‘‘তামিম পরিষ্কারভাবে বুঝেশুনে অবসরে গেছে। তারপরে কী হল। এরপর বোর্ড থেকে যোগাযোগ করতে পারছিল না। কারণ এখনই তামিমের অবসরে যাওয়ার দরকার নাই। সেখান থেকে একপর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত জিনিসটা গড়িয়ে যায়। প্রধানমন্ত্রী তামিমকে ডেকে অনেকক্ষণ কথা বলেন। প্রায় দেড়-দুই ঘণ্টার মতো এবং শেষমেশ যে গুরুত্বপূর্ণ বিষয়টি, মাননীয় প্রধানমন্ত্রী চেয়েছেন তামিম যেন বিশ্বকাপে খেলে। তামিমকে যে আদেশটা করেছিলেন প্রধানমন্ত্রী, তামিমও পরে মিডিয়ায় এসে সংবাদ সম্মেলনে বলেছে যে, ‘প্রধানমন্ত্রী আমাকে খেলতে বলেছেন। এরপরে আর কোনো কথা নেই। আমি অবশ্যই খেলব।’’

‘যে জিনিসটা মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত গড়াল, সেই জিনিস নিয়ে আমার কাছে মনে হয় না এরপরে আর আলোচনার প্রয়োজন ছিল। যদি দলের কোনো সিদ্ধান্ত হয়ে থাকে, সেটি কোচ, অধিনায়ক বা টিম ম্যানেজমেন্ট ভারতে গিয়ে সিদ্ধান্ত নিত বা যেটা করার সেটা করত।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিম টাইগার্সতামিমবাংলাদেশবিসিবিমাশরাফীলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

জয়ের সুযোগ ছিল পর্তুগালের, কিন্তু হেরেও যেতে পারত: রোনালদো

জুন ১৮, ২০২৬

বিবর্ণ রোনালদো, ৫২ বছর পর বিশ্বকাপে আসা কঙ্গোর সাথে পেরে উঠল না পর্তুগাল

জুন ১৮, ২০২৬

প্রথম ম্যাচে প্রথমার্ধে কঠিন পরীক্ষায় পর্তুগাল

জুন ১৮, ২০২৬

জনস্বাস্থ্য সুরক্ষায় এনজিও বিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

জুন ১৭, ২০২৬

শিক্ষামন্ত্রীর সামনে অভিনব কৌশলে বাজেট বৈষম্যের প্রতিবাদ করল জবি ছাত্রশক্তি

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT