চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্টে ২৫০ উইকেটের মাইলফলকে প্রথম বাংলাদেশি তাইজুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৭ পূর্বাহ্ণ ২৩, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার তাইজুল ইসলাম টেস্টে ২৫০ উইকেটের মাইলফলক অর্জন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তাইজুল ইসলাম

অনন্য কীর্তি গড়লেন তাইজুল ইসলাম। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্টে ২৫০ উইকেট মাইলফলকে নাম লেখালেন টাইগার স্পিনার। আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টের শেষ দিনে অ্যান্ডি ম্যাকব্রিনের উইকেট নিয়ে মাইলফলকে পৌঁছান ৩৪ বর্ষী বোলার।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেট নেন। তাতে বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারী সাকিব আল হাসানের রেকর্ডে ভাগ বসান। সাকিব ২৪৬ উইকেট নিয়ে এতদিন শীর্ষে ছিলেন।

দ্বিতীয় ইনিংসে অ্যান্ডি বালবির্নেকে ফিরিয়ে সাকিবকে ছাড়িয়ে যান। শনিবার মিরপুর টেস্টের চতুর্থ দিনে আরও দুই উইকেট নেন তাইজুল। ২৪৯ টেস্ট উইকেট নিয়ে দিনের খেলা শেষ করেন।

পঞ্চম ও শেষ দিনের ১৪তম ওভারে মাইলফলকের উইকেটটি নেন তাইজুল। ম্যাকব্রিনেকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন টাইগার স্পিনার। ৫৭তম ম্যাচে নেমে টেস্ট ইতিহাসে ৫৩তম বোলার হিসেবে এই মাইলফলকে পৌঁছান তাইজুল। ষষ্ঠ বাঁহাতি স্পিনার হিসেবে কীর্তি গড়লেন তাইজুল। তার আগে এই কীর্তিতে নাম লেখিয়েছেন বিষেন সিং বেদি (২৬৬), ডেরেক আন্ডারউড (২৯৭), রবীন্দ্র জাদেজা (৩৪৩), ড্যানিয়েল ভেট্টোরি (৩৬২) এবং রাঙ্গানা হেরাথ (৪৩৩)।

পাশাপাশি বাঁহাতি স্পিনারদের মধ্যে সবচেয়ে কম টেস্টে ২৫০ উইকেট নেয়ার কীর্তিতে শ্রীলঙ্কার রাঙ্গানা হেরাথের সাথে নাম লেখালেন তাইজুল। দুজনেই ৫৭ টেস্টে এই মাইলফলকে পৌঁছান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়ারল্যান্ডতাইজুলবাংলাদেশমিরপুরমিরপুর টেস্টমুশফিকলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক অর্জনেও নেই উচ্ছ্বাস; দেশের নীরবতায় অবাক ফারুকী!

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT