চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উন্নতি চান শান্ত, সবার চেয়ে বেশি হতাশ লিটন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫০ অপরাহ্ন ১৫, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপের আগে থেকেই ছন্দহীন বাংলাদেশের টপঅর্ডার। ব্যাটে রান নেই লিটন দাস, তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তদের। ব্যাটে তেমন কিছু করতে পারেননি অধিনায়ক সাকিব আল হাসানও। এমন বাস্তবতায় দলের টেকনিক্যাল কনসালটেন্টের দায়িত্ব পালন করা শ্রীধরন শ্রীরাম বলছেন, গুণ আছে শান্তর। তবে বিশ্বকাপে সবার চেয়ে বেশি হতাশ লিটন।

বড় লক্ষ্য নিয়ে বিশ্বকাপ মিশনে যাওয়া বাংলাদেশের পারফরম্যান্স ছিল হতাশাজনক। লিগপর্বে নয় ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জিতে টেবিলের আটে থেকে শেষ করে এসেছে আসর। কোনোমতে হাতে পেয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট। অস্ট্রেলিয়া প্রবাসী সাবেক স্পিন বোলিং অলরাউন্ডার বিশ্বকাপে লাল-সবুজের দলের ব্যাটিং ব্যর্থতা প্রসঙ্গে খোলাখুলিই বলেছেন।

ফর্ম নিয়ে ভারতের মাটিতে পা রেখেছিলেন শান্ত। নয় ইনিংসে কেবল দুটিতে হাফসেঞ্চুরির দেখা পান ২৫ বর্ষী বাঁহাতি। এরমধ্যে দুই অংকের ঘরে পৌঁছাতে পেরেছেন তিনটিতে। তবে শান্ত যেকোনো কোচের জন্য উচ্ছ্বসিত হওয়ার মতো ক্রিকেটার, মন্তব্য শ্রীরামের।

‘শান্ত এমন একজন যে, প্রতিদিন উন্নতি করতে চায়। চায় দল জিতুক। দু-একবার দুর্ভাগ্যজনকভাবে আউট হয়েছে। শেষ ম্যাচে ৪৫ রানে আউট হওয়া তার জন্য কষ্টের ছিল। শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরিও পেতে পারত। এধরনের সামান্য জিনিস তাকে হতাশায় ফেলেছে। আরও অনেককিছু আছে। তাড়াতাড়ি আউট হওয়া খেলারই অংশ। লেগ সাইডে দুবার ক্যাচ দিয়ে আউট হয়েছিল। এরমধ্যে কয়েকটি দুর্ভাগ্যজনক ডিসমিসাল ছিল। তার সবচেয়ে বড় শিক্ষা হবে তখনই, যখন বড় স্কোর পাওয়া শুরু করবে।’

‘আমি তার মধ্যে দুটি গুন দেখেছিলাম ২০২২ টি-২০ বিশ্বকাপের সময়। ওই গুন দুটি তার এখনও আছে। একটি হল, প্রতিদিন উন্নতি করতে চায়। আরেকটি হল, ব্যাটার হিসেবে আরও ভালো করার জন্য প্রতিদিন কঠোর পরিশ্রম করে। এটা যেকোনো কোচকে উচ্ছ্বসিত করবে।’

লিটন দারুণ সম্ভাবনা নিয়ে আসলেও খাপ খাইয়ে নিতে পারেননি। ২৯ বর্ষী লিটনকে নিয়ে শ্রীরাম বলেছেন, ‘লিটন অন্যকারো চেয়ে নিজের প্রতি বেশি হতাশ হয়েছে। নিজের সম্ভাবনা সম্পর্কে জানে। বিশ্বমানের শটও খেলতে পারে, কিন্তু লম্বা সময় ধরে ছন্দে না থাকায় হতাশ। এমনকি আউটের ধরনেও নিজের প্রতি অসন্তুষ্ট।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডবাংলাদেশভারতলিটনলিড স্পোর্টসশান্তশ্রীরামসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংসদ অধিবেশনেও দায়িত্বে সচেতন; পত্রিকায় চোখ প্রধানমন্ত্রীর

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

খুব শিগগিরই আমরা দেশে ফিরব: আওয়ামী লীগ নেতা শ ম রেজাউল করিম

মার্চ ৩১, ২০২৬

প্রণালি পুরোপুরি না খুললেও অভিযান বন্ধে আগ্রহী ট্রাম্প

মার্চ ৩১, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে ‘রঙ তুলিতে মুক্তিযুদ্ধ’

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই শহীদ মীর মুগ্ধের বাবার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

মার্চ ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT