চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক ম্যাচ হাতে রেখেই শ্রীলঙ্কা সিরিজ হেরে গেল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৮ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে প্রথম দুটিতে হেরে সিরিজ হাতছাড়া করল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ব্যাটিং-বোলিংয়ে তেমন সুবিধা করতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। প্রথম ম্যাচে ২৫ রানের পর এদিন ২১ রানে হেরেছে টিম টাইগ্রেস।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে চামারি আতাপাত্তুদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান নিগার সুলতানা জ্যোতি। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে লঙ্কান মেয়েরা। লক্ষ্য তাড়ায় নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৩ পর্যন্ত যেতে পারে স্বাগতিক দল।

শুরুতে নেমে হাসিনি পেরেরা ৯ রান করে সাজঘরে ফেরেন। দ্বিতীয় উইকেট জুটিতে আতাপাত্তু এবং ইমিশা দুলনি ৩৭ বলে ৪৪ রানের জুটি গড়েন। আতাপাত্তু ৪২ এবং দুলানি ২৭ রানে ফেরেন। চতুর্থ উইকেট জুটিতে হর্ষিতা সামারাবিক্রমা এবং নিলাকশিকা সিল্ভা ৩৭ বলে ৬১ রান তোলেন। সামারাবিক্রমা ২৯ বলে ৪৯ এবং সিলভা ১৮ বলে অপরাজিত ২২ রান করেন।

বাংলাদেশের হয়ে তৃষ্ণা, সুলতানা, নাহিদা আক্তার এবং ঋতু মনি ১টি করে উইকেট নেন।

তাড়ায় নেমে ওপেনার দিলারা আক্তার ২৩ এবং জুরাইয়া ফেরদৌস ২৯ রান করেন। স্বর্ণা আক্তার ১২, জ্যোতি ৭ করে আউট হন। ঋতু মনি অপরাজিত ৯ করেন। দলের সর্বোচ্চ রান আসে শারমিন আক্তারের ব্যাটে, ৪৪ রানে অপরাজিত থাকেন তিনি।

লঙ্কানদের কাভিশা দিলহারি নেন ২ উইকেট। বাংলাদেশের বাকি তিন ব্যাটার রান আউটে কাটা পড়েন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি সিরিজদ্বিতীয় ম্যাচনিগার সুলতানা জ্যোতিবাংলাদেশলিড স্পোর্টসশ্রীলঙ্কাসিলেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রামুতে বন্য হাতির আক্রমণে মা-মেয়ের মৃত্যু

পরবর্তী

বাসু হত্যা মামলায় আমৃত্যু দণ্ডপ্রাপ্ত যুবলীগ নেতা বিটু গ্রেফতার

পরবর্তী

বাসু হত্যা মামলায় আমৃত্যু দণ্ডপ্রাপ্ত যুবলীগ নেতা বিটু গ্রেফতার

চ্যানেল আই’তে ক্যারিয়ার গড়ার সুযোগ, ১২ পদে নেবে জনবল

সর্বশেষ

চ্যানেল আই বিশ্বকাপ টিমের অনুমানই সঠিক হল, চ্যাম্পিয়ন হল স্পেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT