চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লঙ্কানদের বিপক্ষে ৭ উইকেটে হেরে টি-টুয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৮ অপরাহ্ণ ১০, জুলাই ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

উদ্বোধনী জুটিতে কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কার তাণ্ডব চালানো ব্যাটিংয়ে মাত্র ৪.৩ ওভারেই জয়ের জন্য দরকারি রানের অর্ধেক তুলেছিল শ্রীলঙ্কা। নিশাঙ্কা ১৬ বলে ৪২ রান করে ফেরার পর বাকি কাজটা করেছেন মেন্ডিস। এক ওভার হাতে লঙ্কানরা জয় পেলেও বেগ পেতে হয়নি তাদের। দেখেশুনে খেলেই বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিক দল। তাতে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজে ১-০তে এগিয়ে গেল চারিথ আশালাঙ্কার দল।

পাল্লেকেলেতে টসে হেরে আগে ব্যাটে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেটে ১৫৪ রান করে বাংলাদেশ। জবাবে নেমে ১৯ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে শ্রীলঙ্কা।

আগে ব্যাটে নামা বাংলাদেশ ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৩৮ রান করেন পারভেজ হোসেন ইমন। ৫ চার ও এক ছক্কায় ২২ বলে ইনিংসটি সাঁজান তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান করেন নাঈম শেখ। তার ২৯ বলে অপরাজিত ইনিংসটিতে ছিল একটি করে চার ও ছক্কার মার। এছাড়া মেহেদী হাসান মিরাজ ২৩ বলে ২৯ রান, তানজিদ তামিম ১৭ বলে ১৬ রান এবং শামীম পাটোয়ারী ৫ বলে ১৪ রান করেন।

লঙ্কানদের হয়ে মাহেশ থিকসানা দুটি উইকেট নেন। দাসুন শানাকা, জেফরি ভ্যান্ডারসে, নুয়ান থুশারা নেন একটি করে উইকেট।

জবাবে নেমে তাণ্ডব চালান লঙ্কান দুই ওপেনার কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কা। ৫ চার ও ৩ ছক্কায় ১৬ বলে ৪২ রানে নিশাঙ্কা ফিরে গেলে মেন্ডিস টেনে নেন ইনিংস। জয় থেকে ৭ রান দূরে থাকতে মেন্ডিস ফেরেন। ৫ চার ও ৩ ছক্কায় করেন ৫১ বলে ৭৩ রান। এছাড়া কুশল পেরেরা ২৫ বলে ২৪ এবং আভিস্কা ফের্নান্দো করেন ১৭ বলে ১১ রান।

বাংলাদেশ বোলারদের মধ্যে মিরাজ, রিশাদ ও সাইফউদ্দিন নেন একটি করে উইকেট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টি-টুয়েন্টি সিরিজপাল্লেকেলেবাংলাদেশ-শ্রীলঙ্কামেন্ডিসলিটনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মে মাসে এলপিজির দাম অপরিবর্তিত থাকছে

মে ৩, ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে

মে ৩, ২০২৬

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু

মে ৩, ২০২৬

যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে যুক্তরাষ্ট্রকে ১৪ দফা পরিকল্পনা দিয়েছে ইরান

মে ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদ উপলক্ষে রাত ৯টা পর্যন্ত শপিংমল খোলা রাখার দাবি

মে ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT