দুটি পঞ্চাশ ওভারের, পাঁচটি বিশ ওভারের ম্যাচ খেলতে ৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ নারী ‘এ’ দল। সফরের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে বিসিবি।
জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি স্কোয়াডে থাকলেও ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন লেগ স্পিনিং অলরাউন্ডার রাবেয়া খান।
আনুষ্ঠানিকভাবে ‘এ’ দলের সফর হলেও, সামনের টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটারকে রাখা হয়েছে। ৮ সেপ্টেম্বর কলমম্বোয় ওয়ানডে দিয়ে শুরু দু’দলের লড়াই।

বাংলাদেশ ‘এ’ দল: রাবেয়া খান (অধিনায়ক), মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, নাহিদা আক্তার, নিগার সুলতানা, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নিহার, সাবিকুন নাহার, শামীমা সুলতানা।








